০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে মর্কেলের পর পুতিনের সঙ্গে কথা মোদির

পুবের কলম, ওয়েবডেস্কঃ সোমবার রাতে  কথা বলেছিলেন  জার্মানির  চ্যান্সেলর আ্যঞ্জেলা মর্কেলের সঙ্গে।  মঙ্গলবার প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি আফগানিস্তান  ইস্যুতে  কথা  বললেন  রাশিয়ার  প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে  প্রায়  ৪৫ মিনিট  দুই  রাষ্ট্রপ্রধানের মধ্যে  কথা  হয়। আফগান ইস্যুতেই যে কথা হয় সে কথা  বলাই বাহুল্য।

প্রসঙ্গত,  রাশিয়ার  সামরিক ঘাঁটি  রয়েছে তাজাকিস্তানে। যে তাজাকিস্তানের  সঙ্গে  সীমান্ত  যোগাযোগ  রয়েছে  আফগানিস্তানের। রাশিয়া ছাড়াও ভারতেরও বিমান ঘাঁটি  রয়েছে  তাজাকিস্তানে। তাজিকিস্তান আবার রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশানর সদস্য। তাই  ভারত  ও রাশিয়া  উভয়  দেশেরই  স্বার্থ জড়িয়ে  রয়েছে।  রাশিয়ার  সীমান্তবর্তী  অঞ্চলের  নিরাপত্তা  এখন অনেকটাই তালিবানদের হাতে। তাই  ভারত  ও রাশিয়া  জল মাপছে  উভয় রাষ্ট্রই।

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহ: ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, চালু বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে মর্কেলের পর পুতিনের সঙ্গে কথা মোদির

আপডেট : ২৪ অগাস্ট ২০২১, মঙ্গলবার