পুবের কলম ওয়েবডেস্কঃ রাজস্থানের বারমেরে ভেঙে পড়ল মিগ ২১ বিমান। নিহত হয়েছেন বায়ুসেনার ২ পাইলট। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বায়ুসেনার পাইলটদের মৃত্যু হয়।

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তর কাছেই ভেঙে পড়ে ওই বিমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানটিতে।

প্রথমে ভারতীয় বিমান বাহিনীর অফিসিয়াল পেজ টুইটারে লেখে "আজ সন্ধ্যা 9:10 টায়, একটি IAF মিগ 21 (MiG-21 crashes) প্রশিক্ষক বিমান একটি প্রশিক্ষণের সময় পশ্চিম সেক্টরে দুর্ঘটনার সম্মুখীন হয়। উভয় পাইলটই মারাত্মক আহত হন।

"

পরে, আইএএফ টুইটার হ্যান্ডেল উভয় পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, “আইএএফ প্রাণহানির পাইলটদের মৃত্যুর জন্য গভীরভাবে অনুতপ্ত এবং শোকাহত। নিহত পাইলটদের পরিবারের পাশে সকলেই দৃঢ়ভাবে আছেন"। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে,” যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানে ১৫ ফুট গর্ত হয়ে গিয়েছে মাটিতে।

https://twitter.com/ANI/status/1552696029044060161?s=20&t=Q8xt11RyOlNTCV0eWFp3_w