পুবের কলম, ওয়েবডেস্ক: পুলিশ আধিকারিকের উপর গুলি চালানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের নিশানার শিকার এক পরিযায়ী শ্রমিক। সোমবার পুলওয়ামায় এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। হামলার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এলাকায়। বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।
পথচারী থেকে শুরু করে রাস্তায় গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শ্রীনগরের প্রধান সড়কগুলির মোড় ও চেক পয়েন্টগুলিতে মোবাইল ভ্যান মোতায়েন করা হয়েছে। পুলিশি টহলদারি চলছে। এলাকা ঘিরে রাখা হয়েছে।জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, নিহত পরিযায়ী শ্রমিকের নাম মুকেশ।
উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে (প্রাক্তন ট্যুইটার) জানিয়েছে, তুমচি নওপোরা এলাকায় জঙ্গিরা মুকেশ নামের পরিযায়ী শ্রমিকের উপর গুলি চালায়। জখম হয় সে। পরে তার মৃত্যু হয়।আরও পড়ুন:
ডিজিপি (জম্মু-কাশ্মীর) দিলবাগ সিং জানিয়েছেন, আমি নিশ্চিত যে পুলিশ আধিকারিক মসরুর আহমেদ ওয়ানি ও পরিযায়ী শ্রমিকের ওপরে এই হামলার ঘটনার নেপথ্যে যারা আছে তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। দোষীরা শাস্তি পাবে।
#WATCH | On the targeted killing of a labourer by terrorists in J&K's Pulwama, DGP Dilbag Singh says, "I am confident that police will identify & nab those involved in yesterday's incident (in Srinagar, where a police inspector was attacked by terrorists) and today's killing of a… pic.twitter.com/4bWP2Gswbs
— ANI (@ANI) October 30, 2023
আরও পড়ুন:
উল্লেখ্য, ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে পুলওয়ামায় দ্বিতীয় হামলা চালালো জঙ্গিরা। রবিবার ঈদগাহ এলাকায় ক্রিকেট খেলার সময় পুলিশ আধিকারিক মসরুর আহমেদ ওয়ানি গুলিবিদ্ধ হন। তার উপর তিনবার গুলি চালায় জঙ্গিরা। কাশ্মীর জোন পুলিশ জানায়, রবিবার কাজের অবসরে স্থানীয় কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন মসরুর আহমেদ। তখনই তাকে লক্ষ্য করে দূর থেকে গুলি চালায় জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগরে চিকিৎসা চলছে তাঁর। গত ২৬ অক্টোবর, মাচাল সেক্টরে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৫ লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী নিহত হয়।
আরও খবর
অন্তঃসত্ত্বা প্রার্থীর কাছে নিজে গিয়ে নিয়োগপত্র দিলেন বিজয়, মুখ্যমন্ত্রীর উদ্যোগে মুগ্ধ নেটিজেনরা
বাঘের হানায় প্রাণ গিয়েছিল স্ত্রীর, ফের রয়্যাল বেঙ্গলের হামলাতেই মৃত্যু হল স্বামীর, শোকের ছায়া
ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দিল আদালত
অনুমতি ছাড়া হরমুজ পেরোলেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি ইরানের
নতুন কূটনৈতিক উদ্যোগে তিস্তা নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চিন
নতুন কূটনৈতিক উদ্যোগে তিস্তা নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চিন
তারাতলা বিপর্যয়ে হাসপাতালে মৃত্যু হল বাসন্তীর ১৬ বছরের কিশোরের, শোকের ছায়া পরিবারে
তারাতলা বিপর্যয়ে হাসপাতালে মৃত্যু হল বাসন্তীর ১৬ বছরের কিশোরের, শোকের ছায়া পরিবারে
বিক্ষোভকারীদের নিরাপত্তা নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, হামলাকারীদের কঠোর শাস্তির দাবি
বিক্ষোভকারীদের নিরাপত্তা নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, হামলাকারীদের কঠোর শাস্তির দাবি
‘দেশে আমাদের ডাক্তার প্রয়োজন’: বেসরকারি মেডিক্যাল কলেজের ফি কাঠামোয় হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট
‘দেশে আমাদের ডাক্তার প্রয়োজন’: বেসরকারি মেডিক্যাল কলেজের ফি কাঠামোয় হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট
বিয়ে বাড়ির ভোজে বিফ পরিবেশনের অভিযোগে ম্যারেজ হল সিল; বর ও অপারেটর গ্রেপ্তার
বিয়ে বাড়ির ভোজে বিফ পরিবেশনের অভিযোগে ম্যারেজ হল সিল; বর ও অপারেটর গ্রেপ্তার
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১২ ভারতীয়ের