জেরুসালেম, ২৩ মার্চ: ফের একবার ইসরাইলি দখলদারদের চোখরাঙানি ও সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে পবিত্র আল-আকসা মসজিদে জুম্মার নামায আদায় করলেন ধর্মপ্রাণ ফিলিস্তিনিরা। শেষ শুক্রবারের নামাযে আল-আকসা প্রাঙ্গণে ১ লক্ষ ২০ হাজার মুসল্লির জনসমুদ্র দেখা দেয়। নিরাপত্তাবাহিনীর ধমক ও বাধা পেরিয়ে পবিত্র রমযানে দ্বিতীয় জুম্মায় নামায আদায় করেন তাঁরা।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গেছে, বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ইসরাইল। এছাড়া ওল্ড সিটির উন্মুক্ত গেটে লোহার ব্যারিকেড বসিয়েছে তারা।
ইসলামের তৃতীয় পবিত্র স্থান হল আল-আকসা মসজিদ। তবে আল-আকসায় প্রবেশে মুসলিমদের যে একচ্ছত্র অধিকার রয়েছে সেটি কেড়ে নিতে চায় দখলদার ইসরাইল। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় আল-আকসায় ইবাদতের জন্য একমাত্র মুসলিমদের অধিকারকেই স্বীকৃতি দিয়েছে। কিন্তু সেটির তোয়াক্কা করছে না নেতানিয়াহু সরকার।আরও পড়ুন:
পবিত্র রমযান মাসেও যেন মুসল্লিরা আল-আকসায় যেতে না পারেন সেজন্য সেখানে প্রবেশের আগে পূর্ব অনুমতির ব্যবস্থা করেছে ইসরাইল।
এর আগে রমযানের প্রথম জুমায় আল-আকসায় ৮০ হাজার মুসল্লি নামায আদায় করেছিলেন। কিন্তু সেদিন মসজিদটিতে শুধুমাত্র ৫৫ বছরের বেশি বয়সি পুরুষ ও ৫০-এর উর্ধ্বের নারীদের প্রবেশ করতে দেওয়া হয়।আরও পড়ুন:
গত বছরের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পরই আল-আকসায় মুসল্লিদের প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছিল ইসরাইল। কিন্তু রমযান মাসে নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে তেল আবিব। যদিও ইসরাইলের ‘উগ্রবাদী’ মন্ত্রী বেন গভির চেয়েছিলেন রমযানেও যেন আল-আকসায় মুসল্লিদের প্রবেশ করতে না দেওয়া হয়। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার এ প্রস্তাবে রাজি হননি।
আরও পড়ুন: