পুবের কলম,ওয়েবডেস্ক: ফের গৃহবন্দী মীর ওয়াইজ উমর ফারুক। শ্রীনগরের ঐতিহাসিক জামা মসজিদ কমিটির পক্ষ থেকে শুক্রবার দাবি করা হয়েছে যে তাদের মজসিদের প্রধান ইমাম মিরওয়াইজ উমর ফারুককে ফের গৃহবন্দী করা হয়েছে।
আরও পড়ুন:
আঞ্জুমান আওকাফ জামে মসজিদ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার জামে মসজিদে জুম্মার নামাযের আগে মিরওয়াজ উমর ফারুককে ফের গৃহবন্দী করা হয়েছে। জামে মসজিদে শব-ই-মিরাজ উপলক্ষে বিশেষ খুতবা দেওয়ার কথা ছিল উমর ফারুকের। তাঁর এই বয়ান শুনতে বহু মুসল্লির জমায়েত হওয়ার কথা ছিল।
কিন্তু মির ওয়াইজকেই আসতে দেওয়া হয়নি মসজিদে। শুক্রবার তাঁর বাড়ির গেটের সামনে মোতায়েন করা হয় পুলিশ।আঞ্জুমান বলেছে, যেকোনো ছুতোয় মিরওয়াইজকে মসজিদে আসতে হয় না। জুম্মার দিনে তাঁরা মিরওয়াইজের কথা শুনতে বহু জায়গা থেকে আসেন। অথচ তাদের কথা তোয়াক্কা না করে তাঁকে অহেতুক গৃহবন্দী করা হচ্ছে। চার বছরেরও বেশি সময় ধরে বাড়িতে বন্দী থাকার পর গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পান মিরওয়াইজ।