পুবের কলম,ওয়েবডেস্ক: শুধু চাঁদে নয়, সমুদ্রের অতলেও খনিজ খুঁজতে নামবে ভারত। জলের ৬০০০ মিটার গভীরে তিন জনকে পাঠাচ্ছে দেশ। রাজ্যসভায় সে কথাই জানিয়েছেন কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। ভারত মহাসাগরের ৬ হাজার মিটার নীচে ডুব দেবে সমুদ্রযান।
নামার সুযোগ পাবেন তিন ভারতীয়ও। এর আগে আমেরিকা, রাশিয়া, জাপান, ফ্রান্স ও চিন এই ধরনের গভীর সমুদ্রাভিযান করেছে। সফল হলে ভারতও ঢুকে পড়বে সেই তালিকায়।আরও পড়ুন:
কিরেণ রিজুজি জানিয়েছেন, গভীর সমুদ্রে একটি সমুদ্রযান পাঠানোর তোড়জোড় শুরু করেছে ভারত।
তিন জন সমুদ্রচারীকে অতল গভীরে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬-এ সালে সমুদ্রযান জলে নামবে। জলযানটিতে অত্যাধুনিক প্রযুক্তি, নানাবিধ সেন্সর ও যন্ত্রপাতি থাকবে বলে খবর। সমুদ্রতলে সহজে খননকার্য চালানোর জন্য যন্ত্র থাকবে জলযানের বাইরে।