পুবের কলম ওয়েবডেস্কঃ দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে নেই! এবার তাহলে কি ফের মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে বঙ্গ রাজনীতিতে! তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্য রাজনীতিতে সক্রিয় হবেন এই তারকা নেতা?
আরও পড়ুন:
বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা! সেই জল্পনাকে সত্যি করে এবার রাজ্য বিজেপির দফতরে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। সোমবার সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
কিন্তু কি নিয়ে বৈঠক হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কেউই। তবে মিঠুনের বিজেপির দফতরে আসাকে কেন্দ্র করে রাজনীতি তো বটেই, সাধারণ মানুষের কাছেও কৌতূহলের শেষ নেই।তবে এই বৈঠকের পর খুব শীঘ্রই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেই যৌথ সাংবাদিক সম্মেলনে বৈঠক করার কথা আছে মহাগুরুর,এমনটাই জানা গেছে।আরও পড়ুন:
সূত্রের খবর, জনসংযোগের লক্ষ্যে ১৯টি লোকসভা কেন্দ্রে বাংলাতেও বিজেপির জনসংযোগ কর্মসূচিতেও দেখা যেতে পারে এই তারকা নেতাকে। আপাতত লক্ষ্য ২০২৪-এর ভোট।
উল্লেখ্য, সোমবার সকাল ৯ টার সময় দমদম বিমানবন্দরে পৌঁছন মহাগুরু। ২০২১-এর বিধানসভা ভোটের আগেই তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। বিধানসভার ভোটের আগে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরেরর প্রার্থীদের হয়ে প্রচারেও গিয়েছেন তিনি। এমনকি নিজের অভিনীত সিনেমাগুলির জনপ্রিয় ডায়লগ নিজের ভঙ্গিতে বক্তব্যও রাখতে দেখা যায় তাঁকে।
মহাগুরুর অবতার থেকে 'জাত গোখরো' হিসেবে অবতীর্ণ হয়েছিলেন।একসময় তৃণমূলের সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী।আরও পড়ুন:

সাংবাদিকদের সামনে মিঠুন চক্রবর্তী বলেন, দল ডেকে পাঠিয়েছে তাই এসেছি। দল যেই ভাবে কাজ দেবে, আমি সেই ভাবে কাজ করে যাব। মানুষের জন্য কাজ করতে গেলে ক্ষমতার দরকার। ক্ষমতা ছাড়া কাজ করা যায় না। বিধানসভায় বিজেপির ফল নিয়ে আমি খুশি। বিধানসভায় ৩ থেকে ৭৭ টি আসন পেয়ে আমি খুবই আনন্দিত।
আরও পড়ুন:
ওয়াকিফহাল মহলের মতে, বেশ লম্বা সময় রাজনীতি থেকে নিষ্ক্রিয় থাকার পর ফের বঙ্গ বিজেপিকে অক্সিজেন দিতে আসরে নামছেন মহাগুরু!