পুবের কলম, ওয়েবডেস্ক: জোড়া বিনিয়োগের বার্তা পেল বাংলা । আর সেটাও এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। তিনি এখন রয়েছেন স্পেনের বার্সেলোনায় । সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন ‘গৃহস্থালির সামগ্রী’র আন্তর্জাতিক মানের ব্যান্ড ‘সোগো’র মালিক তথা অনাবাসী ভারতীয় শিল্পপতি সতীশ রাইসিঙ্ঘানি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে বাংলায় বিনিয়োগ প্রস্তাব রেখেছেন এই শিল্পপতি। তার জন্য চেয়েছেন কলকাতার কাছে জমিও।
গৃহস্থালির সামগ্রীর আন্তজার্তিক মানের ব্যান্ড ‘সোগো’ স্পেন, চিন ও তাইওয়ানে তাদের কারখানা গড়েছে। এবার তাঁরা কলকাতার কাছাকাছি কোথাও গৃহস্থালির সামগ্রীর কারখানা গড়তে চাইছে। সেইজন্যই তাঁরা কলকাতার কাছাকাছি কোনও এলাকায় জমি চেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। এই প্রস্তাবে দৃশ্যত তৃপ্ত মুখ্যমন্ত্রী তাদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ‘সোগো’ ভারতের মাটিতে উৎপাদন শুরু করেছে আগেই।আরও পড়ুন:
‘জয়পান’ এবং ‘ক্রম্পটন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদন করছে তাঁরা।
কিন্তু কলকাতার কাছাকাছি তাঁরা জমি পেলে সেখানে যে কারখানা গড়ে উঠবে তা হবে ভারতের বুকে ‘সোগো’র প্রথম নিজস্ব কারখানা। মঙ্গলবার বার্সেলোনায় শিল্প সম্মেলনে এই বিনিয়োগ প্রস্তাবের ওপর মউচুক্তি সাক্ষরিত করে সিল মোহর পড়তে চলেছে।আরও পড়ুন:
‘সোগো’র পাশাপাশি বাংলায় বিনিয়োগের বার্তা দিয়েছেন প্রবাসী শিল্পপতি কমল মিত্তালও। তাঁরা জানিয়েছেন উত্তরবঙ্গের বুকে দুটি পৃথক প্রকল্পের জন্য তাঁরা মোট ২৫০কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন।
আরও পড়ুন:
স্পেনের কনস্ট্যান্টির সংস্থা ট্রাভিপসের সঙ্গে যৌথ উদ্যোগে কংক্রিটের রেলওয়ে স্লিপার তৈরির কারখানা রয়েছে বিশিষ্ট এই শিল্পপতি সংস্থা পি সি মিত্তাল গোষ্ঠীর। এই স্লিপার তৈরির ছাঁচ আসে নিউ জলপাইগুড়িতে মিত্তাল গোষ্ঠীর অপর একটি কারখানা থেকে।
এখন মিত্তাল গোষ্ঠী জানিয়েছে, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তাঁরা এবার নিউ জলপাইগুড়িতেই ১০০ কোটি টাকা ব্যয়ে কংক্রিট স্লিপার তৈরির স্বয়ংসম্পূর্ণ কারখানা গড়বে।আরও পড়ুন:
পাশাপাশি শিলিগুড়িতে ১৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে ইথানল কারখানা। দৈনিক ২ লক্ষ লিটার ইথানল তৈরি হবে সেখানে। সূত্রের খবর, এদিন বার্সেলোনার শিল্প সম্মেলনে বাংলায় বিনিয়োগের আরও কিছু প্রস্তাব আস্তে পারে। সেই সমস্ত ঝুলিতে ভরেই কাল, বুধবার স্পেন সফর শেষ করবেন মমতা। তবে ফেরার পথে তিনি ঢুঁ মারবেন দুবাইয়ে। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে তাঁর একটি বৈঠক রয়েছে। থাকছে শিল্প সম্মেলনও।