পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে শাসক দলের এক বিধায়কের আর্থিক সম্পত্তি বিষয়ক মামলা। এদিন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও এবিষয়ে মামলাকারীকে রাজ্য দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন:
মামলাকারীর দাবি, ‘বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরে শওকতের বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই এবং পরিবারের একাধিক সদস্যর নামে সম্পত্তি কিনেছেন তিনি’।
এই অভিযোগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন এক ব্যক্তি। মামলাকারীর আরও দাবি, ‘ঘটনায় তদন্ত করুক সিবিআই এবং ইডি’।আরও পড়ুন:
এদিন এই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, ‘অভিযোগ যেহেতু একজন বিধায়কের বিরুদ্ধে সে কারণে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করে কোনও লাভ হবে না জেনেই ইডি, সিবিআই এবং আয়কর দফতরে অভিযোগ জানানো হয়েছে’। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, ‘এক্ষেত্রে রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে তদন্তের এক্তিয়ার রয়েছে। এরফলে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী প্রথমে মামলাকারীকে তাদের কাছে অভিযোগ জানাতে হবে’। এহেন পর্যবেক্ষণের পরেই মামলাটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: