পুবের কলম, ওয়েবডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন। ঠিক তার মাত্র কয়েকদিন ভোটমুখী রাজ্যের রাজ্যবাসীকে বিরাট উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তেলঙ্গানার মাহবুবনগর জেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১৩,৫০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। সোমবারও রাজস্থান ও মধ্যপ্রদেশেও উন্নয়ন ফেরি করবেন তিনি।
এক্স বার্তায়, প্রধানমন্ত্রী মোদি লিখেছেন তেলেঙ্গানার জনগণ বিআরএসের দুর্বল শাসন দেখে ক্লান্ত এবং কংগ্রেসের প্রতিও তাদের সমান অবিশ্বাস রয়েছে।আরও পড়ুন:
এক্সে তিনি আরও লিখেছেন, ‘আমি ১৩,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্যবাসীকে উপহার দেওয়ার অপেক্ষায় রয়েছি।’ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নির্মিত পাঁচটি নতুন ভবনও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজ্যে আদর্শ আচরণবিধি জারি হওয়ার আগে তেলেঙ্গানায় এটিই প্রধানমন্ত্রী মোদির শেষ সফর বলে বলছেন অনেকে।
কেবল ভোটমুখী তেলেঙ্গানার জন্যই উন্নয়নের ডালি সাজিয়ে ক্ষান্ত হননি প্রধানমন্ত্রী, রাজস্থান ও মধ্যপ্রদেশের জন্যেও তিনি সাজিয়ে রেখেছেন শিলান্যাসের ডালি।আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে তিনিসোমবার রাজস্থানে জন্য প্রায় ৭,০০০ কোটি টাকা এবং মধ্যপ্রদেশের জন্য প্রায় ১৯,২৬০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। চলতি বছরের শেষে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও মিজোরামে ভোট। সে কথা মাথায় রেখেই মোদি শেষ লগ্নে কেবল উন্নয়ন প্রকল্পের শিলান্যাসের আশ্রয় নিচ্ছেন বলে মন্তব্য রাজনীতির কারবারিদের।