০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সূচনা হল ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল প্রকল্পের’, ‘চিকিৎসা ব্যবস্থায় নতুন অধ্যায়ে প্রবেশ করছে দেশ’ বললেন মোদি

পুবের কলম, ওয়েবডেস্কঃ ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল প্রকল্পের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহু প্রতীক্ষিত এই প্রকল্পের উদ্বোধন হল আজ সোমবার। এর প্রকল্পের স্বাস্থ্য ব্যবস্থায় সুবিধা পাবে দেশের নাগরিক। সোমবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এর আগে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ রাখার সময় এই পাইলট প্রজেক্টের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ দিন। গত ৭ বছরে দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আজ এই অভিযানের মধ্যে দিয়ে চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। দেশের দুঃস্থ ও মধ্যবিত্তের চিকিৎসা সংক্রান্ত সমস্যা দূর করতে বড় ভূমিকা নেবে আয়ুষ্মান ভারত  ডিজিটাল মিশন। প্রযুক্তির মাধ্যমে সারা দেশে হাসপাতাল ও রোগীদের মধ্যে সংযোগ স্থাপন করা যাবে। প্রযুক্তিগত প্ল্যাটফর্মের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। অনলাইন মাধ্যমেই সমস্ত নাগরিকের স্বাস্থ্য রেকর্ড পাওয়া যাবে। একইসঙ্গে বজায় রাখা হবে তথ্যের গোপনীয়তাও।

আয়ুষ্মান ভারত ডিজিটাল প্রকল্পের অধীনে সকল দেশবাসীকে ১৪ ডিজিটের একটি ইউনিক আইডির স্বাস্থ্যকার্ড দেওয়া হবে। এটির সঙ্গেই তাদের নামে তৈরি স্বাস্থ্য অ্যাকাউন্ট সংযুক্ত থাকবে।

‘আয়ুষ্মান ভারত ডিজিটাল প্রকল্পের মাধ্যমে আধার কার্ডের মতো ভারতের প্রত্যেক নাগরিকের জন্য আলাদা হেলথ কার্ড থাকবে। সেটাই হবে একজন ব্যক্তির হেলথ অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে। একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে তা দেখা যাবে। সেখানে হেলথকেয়ার প্রফেশনাল রেজিস্ট্রি ও হেলথকেয়ার ফেসিলিটি রেজিস্ট্রি থাকবে। ফলে কোনও ব্যক্তি অন্যত্র কোথাও চিকিৎসা করাতে গেলে কোনও রেকর্ড নিয়ে যেতে হবে না। এক ক্লিকেই নির্দিষ্ট আইডিতে ক্লিক করলেই পাওয়া যাবে ওই ব্যক্তির যাবতীয় চিকিৎসা সংক্রান্ত হদিশ। আধার কার্ডের মতো হেলথ আইডি পাবে প্রত্যেক নাগরিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা এবং নগর হাভেলি দমন-দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে এই পরিষেবা চালু হয়েছে।   

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সূচনা হল ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল প্রকল্পের’, ‘চিকিৎসা ব্যবস্থায় নতুন অধ্যায়ে প্রবেশ করছে দেশ’ বললেন মোদি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার