পুবের কলম ওয়েবডেস্কঃ আজ মহালয়া (Mahalaya) পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা। বুধবার সকালে দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।

এইদিন সকালে প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন “ শুভ মহালয়া,আমরা মা দুর্গাকে প্রণাম করি ও বিশ্ববাসীর জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করি।

সকলে শান্তিতে ও সুস্থ থাকুন”

মহালয়ার সকালে ট্যুইট করে শারদ শুভেচ্ছা জানালেন মোদি- মমতা

এইদিন মহালয়ার সকালে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamta Banerjee) ট্যুইট করে লেখেন “ শুভ মহালয়ায় বহু প্রতীক্ষিত উৎসবের মরসুমের শুভ সূচনা হল, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।শুভ মহালয়া”

মহালয়ার সকালে ট্যুইট করে শারদ শুভেচ্ছা জানালেন মোদি- মমতা

দলের নিহত কার্যকর্তাদের স্মরণ করে বুধবার সকালে ট্যুইট করেন  দিলীপ ঘোষও।

এই দিন ট্যুইট করেন তৃণমূলের  সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিড প্রটোকল মেনে শারদ উৎসবে সামিল হওয়ার আর্জি জানান অভিষেক।