কিবরিয়া আনসারী: রেশনে খাদ্যশস্য দেওয়ার জন্য বিশেষ ব্যাগ চালু করে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (FCI)। প্রধানমন্ত্রীর প্রচার চালাতেই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এবার রেশনে মোদির ছবিওয়ালা ব্যাগ তৈরিতে কোটি কোটি টাকা খরচের হিসেব উঠে এল তথ্যের অধিকার আইনের (RTI) এক উত্তরে।
আরও পড়ুন:
'মোদি ব্যাগ' তৈরিতে কত খরচ! জানতে চেয়ে আরটিআই করেছিলেন দিল্লির সমাজকর্মী অজয় বোস। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (FCI) রাজস্থান, সিকিম, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়ের আঞ্চলিক অফিসে তথ্যের অধিকার আইনে আবেদন করেছিলেন তিনি।
আরটিআই-এর উত্তরে এফসিআই জানিয়েছে, রাজস্থানের আঞ্চলিক অফিস ১.০৭ কোটি ব্যাগ তৈরির বরাত দিয়েছিল এক সংস্থাকে। প্রতিটি ব্যাগ তৈরিতে খরচ পড়েছে ১২.৩৭৫ টাকা। শুধুমাত্র রাজস্থানে গরিব কল্যাণ যোজনায় মোদির ছবি দেওয়া ব্যাগ ছাপতে খরচ হয়েছে ১৩ কোটি ২৯ লক্ষ টাকা। মেঘালয়ে ৪.২২ লাখ ব্যাগ তৈরির বরাত দিয়েছিল প্লাসকম ইন্ডাস্ট্রিজ নামের এক সংস্থাকে। প্রতিটি ব্যাগ বাবদ খরচ পড়েছে ১২.৫ টাকা। ৪.২২ লাখ ব্যাগ তৈরিতে খরচ হয়েছে ৫২.৭৫ লক্ষ টাকা।RTI reply recvd 4m FCI of 5 states reveals Modi Govt spent Rs 15 Crores on Modi image Printed Ration Bags for Distribution of Free Ration under Garib Kalyan Yojana, Yesterday @the_hindu published this News article @dawalelo @Tamal0401 @mediacrooks @Jairam_Ramesh