আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাত ভোটের আগে আক্ষরিক অর্থেই কল্পতরু হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাটি কামড়ে পড়ে আছেন গুজরাতে।বিলোচ্ছেন ঢালাও প্রতিশ্রুতি। তাই বিধানসভা নির্বাচনের আগে ফের ডাবল ইঞ্জিন সরকারের জয়গান মোদির মুখে। অবশ্য নির্বাচনমুখী যে কোন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের জয়গান করাটা বিজেপি শীর্ষ নেতৃত্বের একটা অবশ্য কর্তব্য।
এর আগেও বাংলাতে প্রচারে এসে মোদি- শাহরা ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করলেও নির্বাচনী ফলাফলে কিন্তু তার প্রভাব পড়েনি।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী দাবি করেছেন, আগামী এক বছরে সরকার ১০ লক্ষ কর্মসংস্থানের টার্গেট নিয়েছে সরকার। তারপর থেকে বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে একই ধাঁচের রোজগার মেলা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় রোজগার মেলার দ্বিতীয় পর্যায়ে ৭১ হাজার জনকে সরকারি চাকুরির নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। রপরই তিনি বলেন,”এটাই ডবল ইঞ্জিন সরকারের ডবল সুবিধা।
এবার থেকে আমরা নিয়মিতভাবে ধীরে ধীরে এভাবে নিয়োপত্র দেব।”আরও পড়ুন:
রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় মোদি এটাই বোঝাতে চাইলেন যে রাজ্যে বিজেপি শাসিত সরকার আছে সেই রাজ্যের প্রার্থীরা দ্রুত নিয়োগপত্র পাচ্ছেন। দুকোটি চাকুরির প্রতিশ্রুতি নিয়ে আজও বিরোধীদের খোঁচা হজম করেন নরেন্দ্র মোদি। রোজগার, অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবেন না প্রধানমন্ত্রী তার চেয়ে তাঁর নজর বেশি থাকে বিভাজন এবং বর্ণের দিকে। তবে কি বিরোধীদের কুৎসার জবাব দিতে এবার গুজরাত বিধানসভার নির্বাচনী প্রচারকেই ময়দান হিসেবে বেছে নিলেন মোদি। এইসব প্রশ্নের উত্তর পেতে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।