পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশে কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে বৌদ্ধধর্মাবলম্বীদের ঘিরে যে পর্যটন ক্ষেত্র রয়েছে, তা আরও মজবুত করতে এই কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষভাবে সাহায্য করবে বলেই জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বুধবার বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে উদ্যোগ ও প্রচেষ্টার ফল হল এই কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের পূর্বাঞ্চলকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে পেরে আজ আমার দ্বিগুণ খুশি হচ্ছে।” মোদি বলেন ভারত একটি নতুন বিমানবন্দর পেল।
কৃষক, পশুপালক, সবজিব্যবসায়ী, শ্রমিক, থেকে স্থানীয় ব্যবসায়ী সবাই উপকৃত হবে। সব থেকে বেশি লাভবান পর্যটন। তরুণদের কর্মসংস্থান তৈরি হবে।আরও পড়ুন:
কেন্দ্রীয় অসামরিকমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ভারত গৌতম বুদ্ধের দেখানো পথে চিরকাল হেঁটেছে।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশের এই কুশীনগর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ জনপ্রিয় কারণ,এখানেই গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন বলে মনে করা হয়।
আগামী সপ্তাহ থেকেই স্পাইসজেট সংস্থা দিল্লি থেকে কুশীনগর অবধি সরাসরি বিমান পরিষেবা চালু করেছে। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও কেন্দ্রীয় অসামরিকমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়াও শ্রীলঙ্কার মন্ত্রী নামাল রাজাপক্ষ সহ ১৩০ জনের একটি প্রতিনিধি দলও ছিলেন। এই বিমানবন্দর থেকে উদ্বোধনী বিমানে ১২৫ জন বৌদ্ধ সন্ন্যাসী শ্রীলঙ্কার রাজধানীতে কলম্বোতে গেলেন।আরও পড়ুন:
উল্লেখ্য, কেন্দ্র সরকারের সহযোগিতায় আনুমানিক ২৬০ কোটি টাকা ব্যয়ে ৩৬০০ বর্গমিটার জুড়ে তৈরি হয়েছে কুশীনগর বিমানবন্দর।
এতে রয়েছে নতুন টার্মিনাল ভবন। দেশীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের চাহিদা এবং তীর্থযাত্রার কথা বিবেচনা করেই এই প্রজেক্ট শুরু হয়েছে উত্তরপ্রদেশে।আরও পড়ুন:
কুশীনগর একটি আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান, যেখানে ভগবান গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন। বিমানবন্দরটি দেশ -বিদেশ থেকে বৌদ্ধধর্মের আরও অনুগামীদের কুশীনগর আর্কষণ করবে বলেই মনে করছে কেন্দ্র। লুম্বিনি, বোধগয়া, সারনাথ, কুশীনগর, শ্রাবস্তি, রাজগীর, সানকিসা এবং বৌদ্ধ সার্কিটের বৈশালী ভ্রমণ কম সময়ে পৌঁছনো সম্ভব হবে।