পুবের কলম প্রতিবেদক: শনিবার আই এস এল এ নিজেদের প্রথম ম্যাচে যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। ম্যাচটি দেওয়া হয়েছে রাত আটটা থেকে। খেলা শেষ হতে হতে প্রায় রাত দশটা বেজে যাবে। এত রাতে যুবভারতী থেকে বিভিন্ন দিকে সমর্থকদের ফেরা একটা সমস্যা হয়ে দাঁড়াবে।
তাই ম্যাচ শেষে সমর্থকরা সুস্থ ভাবে পথে বাড়ি ফিরতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নিল মোহনবাগান।আরও পড়ুন:
যুবভারতী থেকে সমর্থকদের বাড়ি ফেরার জন্য বেশকিছু রুটে যাতে অতিরিক্ত বাস চালানো হয়, এজন্য পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কাছে চিঠি পাঠিয়েছে মোহনবাগান। খরচে যাতে বাসে সমর্থকরা বাড়ি ফিরতে পারেন সেটারই আবেদন জানানো হয়েছে পরিবহন মন্ত্রীর কাছে। উল্টোডাঙ্গা থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চারটি বাস, সাইন্স সিটি থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত দুটি বাস, শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত দুটি বাস, এবং ধর্মতলা থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত দুটি অতিরিক্ত বাস চালানোর আবেদন জানিয়েছে মোহনবাগান।
আরও পড়ুন:
এছাড়াও মেট্রোরেলকেও চিঠি দিয়ে মোহনবাগান জানিয়েছে যুবভারতী থেকে যাতে তিনটি অতিরিক্ত ট্রেন চালানো যায়। বাসের ভাড়া ঠিক কত হতে পারে, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কাছে মোহনবাগান এই প্রস্তাবও রেখেছে।
আরও পড়ুন:

বিষয়টি আলোচনা স্তরে হয়েছে। প্রথম ম্যাচে যদি এই ব্যবস্থা নাও করা যায়, অন্তত দ্বিতীয় ম্যাচ থেকে যাতে সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়া যায় সে দিকে লক্ষ্য রাখছে মোহনবাগান।