ওয়াশিংটন, ১৭ মে: ইসরাইল-হামাস যুদ্ধের শুরু থেকেই তেল আবিবকে বিপুল সামরিক সহায়তা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরাইলকে আরও সামরিক সহায়তা ও অস্ত্র দিতে বিল পাস হল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদ। বৃহস্পতিবার বিলটি পাস হয়েছে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা পরিষদে। মার্কিন প্রতিনিধি পরিষদে দ্য ইসরাইল সিকিউরিটি অ্যাসিস্টেন্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলের পক্ষে ভোট দেন ২২৪ জন।
এর বিপক্ষে ছিল ১৮৭ জন। ইসরাইলকে অস্ত্র দেয়ার পক্ষে রিপাবলিকান জনপ্রতিনিধির পাশাপাশি ক্ষমতাসীন ডেমোক্র্যাটির পার্টির ১৬ জন জনপ্রতিনিধিও ছিলেন। এই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে এমন সম্ভাবনা কম। কারণ এই আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাস হতে হবে। যেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।আরও পড়ুন:
রিপাবলিকানদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে ব্যাপক আন্দোলনের মুখে বাইডেন ইসরাইলকে সহায়তা বন্ধ করেছেন। রাফাহ শহরে হামলা চালালে ইসরাইলকে অস্ত্র সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যে কারণে জো বাইডেন তিরস্কারও করা হয়। রিপাবলিকান জনপ্রতিনিধি এবং পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, "ইসরাইলে অস্ত্রের চালান পাঠানো স্থগিতের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা ভয়ঙ্কর এবং এর পরিণতি হবে সুদূরপ্রসারী। কেউ একজন নিজের রাজনৈতিক ফায়দার জন্য মার্কিন নীতি নিয়ে ছিনিমিনি খেলবে-তা আমরা কখনও বরদাস্ত করব না।"