মস্কো, ২৩ মার্চ: মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ১৫০ জনের। আহতের সংখ্যাও প্রায় দুশোর কাছাকাছি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১৮৭ জন আহত হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন।
কনসার্ট চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। তারপরই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। অন্তত ১৫ থেকে ২০ মিনিট চলে তাণ্ডব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় ৭০টি অ্যাম্বুল্যান্স এনে উদ্ধারকাজ শুরু হয়। আপাতত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। আন্তজার্তিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে আইসিস জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে।আরও পড়ুন:
এদিকে, রাশিয়ায় জঙ্গি হামলা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এমন সন্ত্রাসবাদী হামলার। সমবেদনা জানাচ্ছি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি। ভারত সর্বদাই রাশিয়ার সরকারের এবং জনগণের পাশে রয়েছে এমন দুঃসময়ে।’’