পুবের কলম, ওয়েবডেস্ক: মাদার টেরেসার নির্দেশে প্রতিষ্ঠিত একটি সংগঠনের আইনগত মর্যাদা বাতিল করেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। এরপর সেই সংগঠনের সন্ন্যাসিনীরা পায়ে হেঁটে দেশটি ত্যাগ করে কোস্টারিকায় প্রবেশ করেছেন। পুলিশি প্রহরায় তাদের সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে নিকারাগুয়ার সরকার দেশের বহু ভিন্নমতাবলম্বী সংগঠন ও প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার বিরোধীদের কণ্ঠরোধ করেছে।
আরও পড়ুন:
ক্যাথলিক চার্চও নিকারাগুয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলিতে সোচ্চার হয়েছে।
স্থানীয় মিডিয়া জানায়, মিশনারিজ অফ চ্যারিটির ১৮জন সন্ন্যাসিনীকে একটি বাসে করে অভিবাসী দফতরের অফিসার ও পুলিশকর্মীরা সীমান্ত পর্যন্ত দিয়ে আসে। এর আগে ২৮ জুন নিকারাগুয়ার সংসদ সংগঠনটির আইনি মর্যাদা বাতিল করে।আরও পড়ুন:
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে নিকারাগুয়ার দরিদ্র নাগরিকদের জন্য কাজ করছিল মিশনারিজ অফ চ্যারিটি। এতিম শিশুদের জন্য একটি নার্সারিও প্রতিষ্ঠা করা হয়েছিল। জনকল্যাণমূলক সংগঠনটিকে বন্ধ করার আগে নিকারাগুয়ার সরকার জানায়, তহবিলের উৎসের ব্যাপারে কোনও তথ্য দেননি সন্ন্যাসিনীরা। ২০১৮ সালের পর থেকে তহবিল সম্পর্কিত কঠোর আইনের জেরে দেশটির ২০০টিরও বেশি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: