পুবের কলম, ওয়েবডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। এই ভোটের আবহে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা লোকসভার সাংসদ এ গণেশমূর্তির। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অবস্থা আশঙ্কাজনক বলে খবর। পরিবার সূত্রে জানা গেছে, সাংসদ কীটনাশক খেয়ে ফেলেন।
আরও পড়ুন:
রবিবার মাঝরাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সকাল থেকে শুরু হয় হয় রক্তবমি। তামিলনাড়ুর এরোদের সাংসদ এ গণেশমূর্তিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের তরফে জানানো হয়, শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে আইসিউতে রাখা হয়।
পরে তাঁকে কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।বর্তমানে সাংসদকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে সাংসদ হঠাৎ কীটনাশক খেলেন, তা এখনও জানা যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে দলের সঙ্গে কোনও বিরোধ-মনমালিন্য হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, এমডিএমকে দলের নেতা এ গণেশমূর্তি গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ডিএমকে-র টিকিটে তামিলনাড়ুর এরোদ কেন্দ্র থেকে প্রার্থী হন এবং নির্বাচনে জয়ীও হন। সাংসদের বিষ খাওয়ার খবর পেতেই তাঁকে হাসপাতালে ছুটে যান এমডিএমকে-র নেতা দুরাই ভাইকো।