আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সপরিবারে বদ্রিবিশাল দর্শনে গিয়েছেন ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। বদ্রিনারায়ন দর্শনের পর মন্দিরের উন্নয়নকল্পে ৫ কোটি টাকা অনুদান দেন এই শিল্পপতি। আম্বানি পরিবারকে স্বাগত জানান বদ্রীনাথ- কদারনাথ মন্দির কমিটির সদস্যরা ।
আরও পড়ুন:
এর আগে কেরলের গুরুভায়ুর মন্দিরে দেড় কোটির অনুদান দেন মুকেশ।
সেই সফরে কনিষ্ঠপুত্রের বাগদত্তাও ছিলেন তাঁদের সফরসঙ্গী।। মন্দিরের আধিকারিকরা তাঁকে জানান, তাঁরা এখানে একটি অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির করতে চান তার জন্য দরকার প্রায় ৫০ কোটি টাকা । এই ব্যাপারেই মুকেশ আম্বানির সাহায্য চায় মন্দির। তিনি বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দেন ।আরও পড়ুন:
এরআগেও পরিবারের সদস্যদের নিয়ে মন্দির সফরে বেরিয়েছেন রিলায়েন্স ইন্ডাজট্রিজের সর্বময় কর্তা। এবারে দর্শন করতে এলেন বদ্রিনারায়ণ মন্দিরে। সাধারণ একজন ভক্তের মতই পরিবারের সদস্যদের নিয়ে বদ্রিনাথের দর্শন সারেন।