পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একটি ট্যুইট করে বলেন, 'জাতীয় স্তরের নেতা, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যু আমি গভীরভাবে শোকাহত। শ্রী মুলায়ম সিং যাদবের মৃত্যু আমাদের দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমার তার পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা।'
আরও পড়ুন:

আজ সকাল সাড়ে আটটা নাগাদ গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত হন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
श्री मुलायम सिंह यादव का निधन देश के लिए अपूरणीय क्षति है। साधारण परिवेश से आए मुलायम सिंह यादव जी की उपलब्धियां असाधारण थीं। ‘धरती पुत्र’ मुलायम जी जमीन से जुड़े दिग्गज नेता थे। उनका सम्मान सभी दलों के लोग करते थे। उनके परिवार-जन व समर्थकों के प्रति मेरी गहन शोक-संवेदनाएं!
— President of India (@rashtrapatibhvn) October 10, 2022
আরও পড়ুন:
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি ট্যুইট করে লেখেন, 'শ্রী মুলায়ম সিং যাদবের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। একটি সাধারণ পরিবেশ থেকে আসা মুলায়ম সিং যাদব জির কৃতিত্বগুলি ছিল অসাধারণ। 'ধরতি পুত্র' মুলায়ম জি জমির সঙ্গে যুক্ত একজন প্রবীণ নেতা ছিলেন। তিনি সব দলের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তার পরিবার ও সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা!
श्री मुलायम सिंह यादव जी ज़मीन से जुड़े एक ऐसे नेता थे जिन्होंने कई दशकों तक उत्तर प्रदेश की राजनीति में एक प्रमुख भूमिका निभाई। अपने लम्बे सार्वजनिक जीवन में उन्होंने अनेक पदों पर काम किया और देश, समाज एवं प्रदेश के विकास में अपना योगदान दिया। उनका निधन बेहद पीड़ादायक है।
— Rajnath Singh (@rajnathsingh)

