পুবের কলম ওয়েব ডেস্ক: টানা ষষ্ঠ সপ্তাহের মতো আল-আকসায় জুমার নামাযে বাধা দেওয়া হল ফিলিস্তিনি মুসল্লিদের। তবে বর্বর যায়নবাদী সেনার সেই বাধা পেরিয়েও বহু মানুষ শুক্রবারের জুমার নামায পবিত্র আল-আকসায় আদায় করেছেন। এদিকে, ইসরাইলি চেকপয়েন্টে সেনার তল্লাশির মুখে অনেক মানুষই সময় মতো নামাযে অংশ নিতে পারেননি। অনেককেই দেখা যায়, জেরুসালেমের পুরাতন শহরের রাস্তায় নামায আদায় করতে।
কিন্তু এখানেও বাধা দিতে আসে ইহুদি সেনা।আরও পড়ুন:
তারা মুসল্লিদের দিকে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ইসরাইলি বিধিনিষেধের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলিতে নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে মুসল্লিদের সংখ্যা। প্রতি শুক্রবার যেখানে ৬০ হাজার মুসল্লিকে বিভিন্ন মসজিদের দিকে অগ্রসর হতে দেখা যেত, সেখানে এখন ৪ থেকে ৫ হাজার মানুষই মসজিদে যেতে পারছেন।
কারণ, পশ্চিম তীর ও গাজা কে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল।আরও পড়ুন:
এক ফিলিস্তিনি বলছেন, ‘স্থানীয়রা শান্তি চায়, কিন্তু যতক্ষণ ইসরাইল তার দখলদারি বজায় রাখবে ততক্ষণ তা সম্ভব নয়।’
আরও পড়ুন:
জেরুসালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, সাধারণত পবিত্র মসজিদুল আকসায় ৫০ হাজারেরও বেশি লোক জুমার নামায পড়েন। কিন্তু গত জুমায় মাত্র চার হাজার লোক নামায পড়তে মসজিদে প্রবেশ করতে পেরেছে। গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর তারা শুধু ৬৫ বছরের বেশি বয়সী মুসল্লিদেরই প্রবেশ করতে দিচ্ছে।
আরও পড়ুন: