পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় ৯ জন জেলেকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌবাহিনী। দেশটির জলসীমায় ঢুকে পড়া এবং চোরাচালানের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। জেলেদের দুটি ট্রলার আটক করেছে তারা। ঘটনাটি শ্রীলঙ্কার জাফনার ডেলপট দ্বীপে।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, '২৪ জুলাই রাতে একটি বিশেষ অভিযান চালানো হয়।
শ্রীলঙ্কার জাফনার ডেলপট দ্বীপে ৯ জন ভারতীয়কে দেখতে পেয়ে তাদের গ্রেফতার করা হয়। দুটি ট্রলারকে আটক করা হয়েছে।' এই মাসেই দুটি এমন ঘটনা ঘটল।তামিলনাড়ুর রামানাথপুর জেলার মন্ডপমের বাসিন্দা ওই জেলেরা। সোমবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
ওইদিন রাতের অন্ধকারে তারা শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ে। তারপরই তাদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৯ জুলাই শ্রীলঙ্কার নৌবাহিনী একই অভিযোগ ১৫ জন ভারতীয় জেলেকে গ্রেফতার করেছি। গত সপ্তাহে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যে জেলেদের বিষয়টি নিয়ে আলোচনার হয়েছে। তারপরও পরিস্থিতির উন্নতি হয়নি।