আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহলের দিল্লিতে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পুষ্পকুমার দহল রাজনীতিক মহলে প্রচন্ড নামেই সুপরিচিত। রাজধানীতে গেরুয়া শিবিরের সদর দফতরেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওইস্ট সেন্টার) এর চেয়ারম্যান প্রচণ্ড। বিজেপি সভাপতির আমন্ত্রণেই ভারত সফরে এসেছেন প্রচণ্ড।
বিদেশমন্ত্রী এস জয়শংকরও হাজির ছিলেন এইদিনের বৈঠকে। বৈঠক শেষে নাড্ডা বলেন আলোচনা অত্যন্ত সদর্থক হয়েছে। ভারত ও নেপালের পারষ্পরিক সম্পর্ককে আরও সুদৃড় করবে এই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই সফর। দুই রাজনৈতিক দলের সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়েও কথা হয়েছে।https://twitter.com/JPNadda/status/1548580511949660160?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1548580511949660160%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fformer-nepal-pm-prachanda-meets-bjp-president-jp-nadda-in-new-delhi-dgtl%2Fcid%2F1357008আরও পড়ুন:
খুব সম্প্রতি পদ্ম শিবির শুর করেছে বিজেপিকে জানুন কর্মসূচী। বিদেশের রাজনৈতিক দলগুলির কাছে দলের গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে