পুবের কলম,ওয়েবডেস্ক: ‘হাদাকা মাস্তুরি’ বা নগ্ন পুরুষদের উৎসব এবছরই শেষ বারের মতো হয়ে গেল জাপানে। বিশেষ কিছু কারণে হাজার বছরের পুরানো ঐতিহ্যবাহী এই ‘নেকেড মেন ফেস্টিভ্যাল’ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে আর অনুষ্ঠিত হবে না এই উৎসব। জানা যায়, জাপানের জনসংখ্যার হার কমতে শুরু করেছে। যুব সম্প্রদায়ের থেকে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে।
আরও পড়ুন:
এর ফলে অগণিত স্কুল, দোকান ও পরিষেবা বন্ধ করতে হয়েছে। এই উৎসব পালন করা হয় জাপানের কোকুসেকি মন্দিরে। সেই মন্দির কর্তৃপক্ষই এই বার্ষিক অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করেছে, এই উৎসব স্থানীয় বয়স্কদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই উৎসবের আচারবিধি তাঁদের জন্য পালন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:
জাপানের 'নেকেড মেন' ফেস্টিভ্যালের আরও এক নাম সোমিনসাই উৎসব। এই অনুষ্ঠানে জাপানের শত শত পুরুষেরা ছোট সাদা কাপড় জড়িয়ে সামিল হতেন। 'নেকেড মেন' ফেস্টিভ্যালে অংশগ্রহণ এতদিন অংশ নিয়ে এসেছেন কম বয়সী বা মধ্যবয়সী পুরুষরা। কোনও নারী এই উৎসবে কখনও অংশগ্রহণ করেননি। তবে এবছরই প্রথমবারের মতো ৪০ জন নারীকে উৎসবে অংশ নেওয়ার অনুমতি দিয়েছিল জাপান সরকার।
আরও পড়ুন: