দেবশ্রী মজুমদার, নলহাটি: বিরোধী শূন্য করার লক্ষ্যে যোগদান মেলা বসে নলহাটি দুই ব্লকের বারা দুই ব্লকের ভবানীপুর হাইমাদ্রাসায়। সেখানে  সিপিএম, কংগ্রেস ও বিজেপি থেকে আগত হাজার দুয়েক মানুষ  তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক অশোক চট্টোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক ত্রিদীব ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার  অঞ্চল সভাপতি মহসিন সেখ, ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী, দুই ব্লকের কার্যকারী সভাপতি আবুজাহের রাণা, সামসুল হোদা প্রমুখ।

  অন‍্যদিকে, ভদ্রপুর জুনিয়র গার্লস হাইস্কুলে তপশীল জাতি উপজাতির সভা হয়। সেখানেও স্থানীয় বিধায়ক ও জেলা সাধারণ সম্পাদক ত্রিদীব ভট্টাচার্য্য ছাড়াও  উপস্থিত ছিলেন জেলা তৃণমূল  তপশীল জাতি উপজাতির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সাহা, জেলা সভাপতি নব গোপাল বাউড়ি এবং  অন‍্যান‍্যরা।

এখানে  রামপুরহাট মহকুমা কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র দাস তৃণমূলে যোগদান করেন। এখানে  উপস্থিত ছিলেন  অঞ্চল সভাপতি  শুভাশীষ ভট্টাচার্য্য সহ অন‍্যন‍্যরা।

  এব‍্যাপারে জেলা কংগ্রেস নেতা মিল্টন রসিদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গোপাল চন্দ্র দাস বলে কংগ্রেসের কেউ  তৃণমূলে যোগদান করেছেন বলে তার জানা নেই। বা সেই নামের কেউ  কংগ্রেসে কোন পদে ছিলেন তা তিনি  কোনদিন  শোনেন  নি।

জেলা তৃণমূল সাধারণ সম্পাদক  ত্রিদীব ভট্টাচার্য্য বলেন, নলহাটি দুই ব্লক বিরোধী শূন্য করার লক্ষ্যে  যোগদান মেলার আয়োজন করা হয়। সেখানে  বিজেপি সহ বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা যোগদান করেন।

সম্প্রতি  আপনারা দেখেছেন বিজেপি সাংসদ বাবুল  সুপ্রীয় তৃণমূলে যোগদান করেছেন। আগামীতে আরও যোগদান  করবেন। এই দলটির কোন সংগঠন নেই। হাওয়াই  এসেছিল। হাওয়াই  মিলিয়ে  যাবে। এদলের কোন ত‍্যাগ নেই,  মানুষের জন্য  কোন উন্নয়ন  নেই।