পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃপবিত্র কোরআনকে জানতে ও বুঝতে আরবির পাশাপাশি বাংলা ভাষায় এর তফসীরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে আল কোরআন একাডেমী লন্ডন। আমানত ফাউন্ডেশন ও আল কোরআন একাডেমী লন্ডনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে বাদুড়িয়ার আটলিয়া উত্তরপাড়া গ্রামে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আটলিয়া সৈয়েদিয়া কোরআনিয়া মক্তবের সূচনা অনুষ্ঠানে বাংলা ভাষায় অনূদিত কোরআন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আল কোরআন একাডেমী লন্ডন এর প্রতিনিধি ও অল ইন্ডিয়া ওলামা বোর্ডের রাজ্য সম্পাদক মোহাম্মদ রাকিব হক বলেন, পবিত্র এই মহাগ্রন্থেই উল্লেখ আছে সমগ্র মানবজাতির জন্য কোরআন। আরবি ভাষাতে অবশ্যই কোরআন শিখতে হবে। তবে নিজের ভাষায় এর তফসিরকেও বুঝতে হবে।
কোরআনকে আমাদের বুকে ধরে রাখার পাশাপাশি সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল কোরআন একাডেমী লন্ডন এর পক্ষ থেকে 'কোরআন ফর ইওর লোকাল মস্ক' এই এই প্রকল্পকে বাস্তবায়িত করতে মহল্লার প্রত্যেক ইমামের হাতে তফসীরুল কোরান তুলে দেওয়া হচ্ছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, কোরআন মানবিক শিক্ষা দেয়। তাই জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে নিজের ভাষায় কোরআন পড়ার গুরুত্ব রয়েছে। ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালক হাফেজ মাওলানা রেজাউল ইসলাম বলেন, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানকে আধুনিক শিক্ষা শুরুর আগেই কোরআনের শিক্ষা দিতে তাকে মক্তবে পাঠাতে হবে। অধ্যাপক ও গবেষক ড. মোস্তফা আব্দুল কাইয়ুম, কোরআন অবতীর্ণ হওয়ার ইতিহাস ও তার তরজমার বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী হারুন মন্ডল, শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক, আটলিয়া সৈয়েদিয়া কোরআনিয়া মক্তবের জমিদাতা শফিক উদ্দিন আহমেদ, শরিফ উদ্দিন আহমেদ , শাহাবুদ্দিন আহমেদ এবং ছয় বোনের পক্ষে তাদের প্রতিনিধিরা। দ্বীন শিক্ষার এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে অর্থ সহযোগিতায় এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন এলাকার মানুষ শামিল হন। সমাজসেবী হারুন মন্ডল এই প্রতিষ্ঠানের জন্য আগামী দুবছর শিক্ষকের মাসিক বেতনের দায়িত্ব নেন। হাফেজ মাওলানা কামাল উদ্দিন এর কেরাত পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন আব্দুল হালিম ও এনামুল হক।জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিজের ভাষায় কোরআন পড়ার পরামর্শ জাতীয় শিক্ষক ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
১১ জুন ২০২২, ১০:১৮
আরও খবর
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে যৌন হেনস্থা, গ্রেফতার বিষ্ণু
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
তৃণমূল নেতার ভাড়াবাড়িতে ত্রাণসামগ্রী লুট, ৪ বিজেপি নেতাকে শোকজ
তৃণমূল নেতার ভাড়াবাড়িতে ত্রাণসামগ্রী লুট, ৪ বিজেপি নেতাকে শোকজ
ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা
ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর