পুবের কলম, ওয়েবডেস্ক: ক্যালেন্ডারের তারিখ অনুয়ায়ী পুজো শুরু হতেএখনও তিন দিন বাকি। তবুও আবেগে ভেসে যাওয়া বাঙ্গালী রাস্তায় নেমে পড়েছেন। কলকাতার রাস্তায় তুমুল ভিড় জমতে শুরু করেছে। বাঙালির কাছে এটা শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তাই আগে থেকে নেমে পড়েছেন রাজপথে। আর তার ফলে শহরে তীব্র যানজট তৈরি হচ্ছে। আসলে এখন মানুষজন একসঙ্গে দুটি কাজ করছেন। এক, শপিং আর দুই, প্যান্ডেল হপিং। তার সঙ্গে চলছে দেদার সেলফি।
আরও পড়ুন:
হাতিবাগান থেকে গড়িয়াহাট, টালিগঞ্জে তিলধারণের জায়গা নেই।
যে পথ বাস,ট্রামে ১০ মিনিটে পৌঁছনো যেত সেটা এখন লাগছে আধ ঘণ্টা। এখন অনেক প্যান্ডেলের ফিতে কাটাও হয়ে গিয়েছে। মানুষের ঢল তাই নেমেছে রাস্তায়। উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা ঘটে না যায়। তাই উদ্যোগ নিল নবান্ন।আরও পড়ুন:
পুজো শুরুর আগে থেকেই রোজই শ্রীভূমির দুর্গাপুজো নিয়ে যানজট লেগেই আছে। তার মধ্যে আবার অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স আটকে থাকার। তাই শারদোৎসবের মরশুমে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজর রাখছে নবান্ন। দুর্গাপুজোর সময় নজরদারি চালাতে নবান্ন আজ চালু করল কন্ট্রোল রুম। যেটা কাজ করতে শুরু করবে চতুর্থী থেকেই।
তবে এটা শুধু কলকাতার জন্য নয়। অন্যান্য জেলাগুলিতেও ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু করতে চলেছে নবান্ন। এই কন্ট্রোল রুমের নম্বরে ফোন করে পথে কোনও সমস্যায় পড়লে তা জানানো যাবে। তখন সাহায্যের হাত বাড়িয়ে দেবে পুলিশ,প্রশাসনের কর্তারা।আরও পড়ুন:
মানুষের ভিড় দেখে দুর্গাপুজোর মরশুমে দু’দফায় এই কন্ট্রোল রুম খোলা হল। প্রথম দফায় বুধবার চতুর্থী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত খোলা থাকবে এই কন্ট্রোল রুম। আবার কালী পুজোর সময়ও খোলা হবে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন বিশেষ অফিসার। তিনিই গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। আর তেমন কিছু নজরে এলে সেটা পৌঁছে দেবেন বড় কর্তাদের।
এই কন্ট্রোল রুম থেকে গোটা রাজ্য মনিটরিং করা হবে। মানুষ বিপদে পড়ে ফোন করলে সঙ্গে সঙ্গে সেই খবর নিকটবর্তী পুলিশের কাছে পৌঁছে যাবে।আরও পড়ুন:
দুর্গাপুজোর সময় রাস্তায় বেরিয়ে নানা সমস্যা হয়û। দেখা যায় জেলা থেকে কলকাতায় বিপুল পরিমাণ মানুষ আসেন। এদের অনেকেরই শহরের রাস্তাঘাট অচেনা। তাছাড়া সারারাত বাস, ট্রেন এবং মেট্রো চলে। তাই যাতায়াতের ক্ষেত্রে রাস্তা কারও ভুল হতেই পারে। আবার রাত হয়ে গিয়েছে, কিন্তু ফিরতে পারছেন না তাহলেও এই নম্বরে ফোন করলে সাহায্য মিলবে। তাই সাধারণ মানুষের জন্য কন্ট্রোল রুম খোলা হল। যার নম্বর ১০৭০ অথবা (০৩৩) ২২১৪,৩৫২৬ এই নম্বরে ফোন করলেই মুশকিল আসান। মানুষের ভিড়ে এখন স্তব্ধ মহানগরী। ভিড় আর ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। এই পরিস্থিতে নবান্নের কন্ট্রোল রুম বেশগুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।