০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রেলে নিরাপত্তার নয়া দিগন্ত: ২২৩.৮ কোটি টাকা ব্যয়ে বাংলায় বসছে ‘কবচ’ প্রযুক্তি

আবদুল ওদুদ: রেল পরিষেবাকে আরও সুরক্ষিত ও প্রযুক্তিনির্ভর করতে পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের পূর্ব রেলের অন্তর্গত ৪৪৩ রুট কিলোমিটার (RKM) পথ এই ‘কবচ’ সিস্টেমের আওতায় আসতে চলেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ‘অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম’ বা এটিপি (ATP) স্থাপনের জন্য রেল মন্ত্রকের পক্ষ থেকে ২২৩.৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রকল্পের আওতাভুক্ত প্রধান রুটসমূহ:

পূর্ব রেলের যে সমস্ত গুরুত্বপূর্ণ শাখায় এই সুরক্ষা কবচ বসানো হবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
মুর্শিদাবাদ ও কৃষ্ণনগর শাখা: কৃষ্ণনগর সিটি থেকে লালগোলা এবং আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ রুট।
শিয়ালদহ দক্ষিণ ও অন্যান্য শাখা: লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা এবং কৃষ্ণনগর জংশন থেকে আমঘাটা।
হাওড়া ও শিল্পাঞ্চল শাখা: হাওড়া-সাঁতরাগাছি, আসানসোল-বার্নপুর এবং বারাকচাক-হীরাপুর রুট।
লোকাল ও ইন্টারসিটি কানেক্টিভিটি: তারকেশ্বর-গোঘাট, ময়নাপুর-বিষ্ণুপুর, কল্যাণী-কল্যাণী সীমান্ত এবং কাঁকুড়গাছি-বালিগঞ্জ শাখা।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? রেল বিশেষজ্ঞদের মতে, ‘কবচ’ হলো একটি জীবনদায়ী সুরক্ষা ব্যবস্থা। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, একই রেললাইনে যদি দুটি ট্রেন মুখোমুখি চলে আসে, তবে এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করবে এবং ব্রেক কষবে। এর ফলে চালকের মানবিক ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে হতে চলা বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। মূলত ঘন কুয়াশা বা সিগন্যাল বুঝতে ভুল হওয়ার মতো পরিস্থিতিতেও এটি শতভাগ নির্ভুলভাবে কাজ করে। রেল মন্ত্রকের এই বিপুল অংকের অনুমোদন ও ৪৪৩ কিমি পথে এর প্রয়োগ শুরু হলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ নিত্যযাত্রী এবং দূরপাল্লার ট্রেনের যাত্রীরা এক উচ্চমানের ও নিরাপদ রেল সফরের অভিজ্ঞতা পাবেন।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি, বুকিংয়ে নতুন নিয়ম—যুদ্ধের প্রভাব রান্নাঘরেও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেলে নিরাপত্তার নয়া দিগন্ত: ২২৩.৮ কোটি টাকা ব্যয়ে বাংলায় বসছে ‘কবচ’ প্রযুক্তি

আপডেট : ১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার