পুবের কলম,ওয়েবডেস্ক: জাতি-দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে নয়া আতঙ্ক। নিপা ভাইরাসের পর এবার আতঙ্ক ছড়াল আফ্রিকান সোয়াইন ফিভারে। ইতিমধ্যেই একাধিক শূকর এই রোগে আক্রান্ত হয়েছে, মৃত্যুও হয়েছে। এই বিষয়ে নিশ্চিত করছে খোদ রাজ্য প্রশাসন।
জারি হয়েছে সতর্কতা।আরও পড়ুন:
মণিপুরের প্রাণী বিষয়ক দফতর সূত্রে খবর, পশ্চিম ইম্ফলের এরয়সেম্বা এলাকার একটি শূকর খামারে আফ্রিকান সোয়াইন ফ্লু-র সংক্রমণ ছড়িয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ওই খামারটিকে। সংক্রমণ রুখতে বেশ কয়েকটি নির্দেশিকাও জারি করা হয়েছে।
আরও পড়ুন:
এই ভাইরাস যে শুধু রোগের আতঙ্ক ছড়ায় তাই নয়, এতে ব্যবসায়ীদের বিপুল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলে খবর। মণিপুরের শূকরের মাংস খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়। তাই এই মাংসের ব্যবসা করে বিপুল লাভ করেন ব্যবসায়ীরা। রোগের কারণে প্রচুর শূকর মারা যাওয়ায় ব্যবসায় বিপুল ক্ষতি হচ্ছে। মাত্র ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করে দিকে হচ্ছে মাংস।