০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিউজক্লিক: ইউএপিএ মামলায় জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন অমিত চক্রবর্তীর

পুবের কলম ওয়েব ডেস্ক: ইউএপিএ ধারায় মামলা হয়েছিল নিউজক্লিকের এইচ আর হেড অমিত চক্রবর্তীর বিরুদ্ধে। সেই মামলায় এবার জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করলেন তিনি। বিচারপতি শরনাকান্ত শর্মা মামলাটি মুলতুবি করেছেন। অমিত চক্রবর্তীকে জামিন দেওয়া হবে বলেই মত ওয়াকিফহাল মহলের। কারণ সম্প্রতি তিনি নিউজক্লিক মামলায় রাজসাক্ষী হয়েছেন। নিউজক্লিক ও তার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তিনি। দিল্লি পুলিশও জানিয়েছে, অমিতের জামিনে আপত্তি নেই তাদের। তদন্তে সহযোগীতাও করছেন অমিত। উল্লেখ্য, গত বছর গ্রেফতার করা হয় অমিত ও প্রবীরকে। অভিযোগ, চিনের হয়ে প্রচার করছিল নিউজক্লিক নামে সংবাদ পোর্টালটি। নিউজক্লিক দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে খবর প্রকাশ করত, তার জন্যেই এই রোষ বলে মনে করছে অনেকে। অমিতের আইনজীবি জানিয়েছেন, এই মামলায় ট্রায়াল কোর্ট তাকে ক্ষমা করে দিয়েছে। রাজসাক্ষী হয়ে নিউজক্লিকের বিরুদ্ধে তথ্য দেবেন, এই ঘোষণার পরই তাকে ক্ষমা করেছে ট্রায়াল কোর্ট।

আরও পড়ুন: নিউজক্লিক: ইউএপিএতে মামলা কেন? নোটিস দিল্লি হাইকোর্টের

আরও পড়ুন: নিউজক্লিক: রাজসাক্ষী হয়ে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার এইচআর হেড অমিত চক্রবর্তীর
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউজক্লিক: ইউএপিএ মামলায় জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন অমিত চক্রবর্তীর

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার