০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিউজক্লিক: রাজসাক্ষী হয়ে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার এইচআর হেড অমিত চক্রবর্তীর

পুবের কলম ওয়েব ডেস্ক: রাজসাক্ষী হয়ে গিয়ে সুপ্রিম কোর্টে নিজের দায়ের করা মামলা প্রত্যাহার করে নিলেন নিউজক্লিকের এইচ আর প্রধান অমিত চক্রবর্তী। অনলাইল নিউজ পোর্টাল নিউজক্লিক বরাবরই কেন্দ্র সরকার বিরোধী খবর প্রকাশ করে। এরপর অভিযোগ ওঠে তারা চিনা তহবিল পেয়ে চিনের পক্ষে খবর প্রচার করেছে। এরপর গ্রেফতার করা হয় সংস্থার এইচ আর হেড অমিত চক্রবর্তী ও প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে। তারা দুজনেই গ্রেফতারির বিরুদ্ধে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে। কিন্তু এখন নিজেরই করা মামলা প্রত্যাহার করে নিলেন অমিত চক্রবর্তী। কারণ তিনি রাজসাক্ষী হয়েছেন। বিচারপতি বি আর গাভাই, সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার বেঞ্চ তাকে মামলা প্রত্যাহারের অনুমতি দেয়। দিল্লি পুলিশের আইনজীবীও বলেন, এই নিয়ে তাদের কোনও সমস্যা নেই। ফলে আগামী ৩০ জানুয়ারি শুধুমাত্র প্রবীর পুরকায়স্থের মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

অমিত রাজসাক্ষী হওয়ার পর বিপাকে পড়বেন প্রবীর বলে মনে করছে ওয়াকিফহাল মহল ।

আরও পড়ুন: নিউজক্লিক: ইউএপিএতে মামলা কেন? নোটিস দিল্লি হাইকোর্টের

আরও পড়ুন: নিউজক্লিক: ইউএপিএ মামলায় জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন অমিত চক্রবর্তীর
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউজক্লিক: রাজসাক্ষী হয়ে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার এইচআর হেড অমিত চক্রবর্তীর

আপডেট : ২৩ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার