পুবের কলম,ওয়েব ডেস্ক: বিহারের রাজনীতিতে টানটান উত্তেজনা। ইস্তফা দিলেন নীতীশ কুমার। সূত্রের খবর, আজই বিকেলে ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নীতীশ। এবার তাঁর সঙ্গী হবে বিজেপি। যাবতীয় গুঞ্জন কে সত্য প্রমাণিত করে 'এনডিএ'-এর হাত ধরল নীতীশ কুমার ।
আরও পড়ুন:
উল্লেখ্য, বিজেপিকে হারাতে ২৬টি বিরোধী দল মিলে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট । ওই জোটের কাণ্ডারী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার । রবিবার বিজেপির হাত ধরে ফের বিহারের মসনদে বসবেন তিনি। এদিন বিকেল চারটেয় তাঁর শপথ নেওয়ার কথা বলে খবর।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১০ বছরে এনিয়ে পঞ্চমবার শিবির বদল করলেন নীতীশ কুমার।