https://twitter.com/NitishKumar/status/1561720255080083456?s=20&t=YA6ZYrLbfuw82q3jTrCBdg

পুবের কলম ওয়েবডেস্কঃ গয়ার বিষ্ণুপাদ মন্দিরে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে তিনি প্রবেশ করেন মন্দিরের গর্ভগৃহে। নীতীশের সঙ্গে মন্দিরে প্রবেশ  করেন মন্ত্রী মুহাম্মদ ইজরাইলি মনসুরি। আর এতেই গেলগেল রব তুলেছে বিজেপি।

শুরু হয়ে গিয়েছে তুমুল বিতন্ডা। একজন মুসলিম মন্ত্রী কিভাবে বিষ্ণুপাদ মন্দিরে প্রবেশ করতে পারেন এই ইস্যুকে সামনে রেখেই এবার আসরে নেমেছে বিজেপি।

সোমাবার গয়ার বিখ্যাত বিষ্ণু মন্দিরে যান নীতীশ। সেখানে পুজো দেওয়ার ছবি ট্যুইটারে পোস্ট করেন তিনি, এই ছবিতেই  দেখা যাচ্ছে নীতীশের পাশেই রয়েছেন মুহাম্মদ ইজরাইলি মনসুরি।  গয়ার এই মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের প্রতিনিধিদের  প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ।

মন্দিরের গেটেও সেই কথা লেখা আছে। তারপরেও কি করে  মনসুরি প্রবেশ করলেন তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

যথারীতি এই ইস্যুতে ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি। এই সুযোগ তারা হাতছাড়া করতে চায়নি। মধুবনীর বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বলেন, "মনসুরির এখনই ইস্তফা দেওয়া উচিত ৷ তিনি পবিত্র মন্দিরের নিয়ম লঙ্ঘন করেছেন ৷ মন্দিরে অন্য সম্প্রদায়ের লোককে নিয়ে ঢুকে নীতীশ কুমার পাপ করেছেন ৷"

অন্যদিকে মন্দিরের সম্পাদক গজাধর লাল পাঠক বলেন, "মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্ত্রী মনসুরিকে নিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকেছেন ৷ এটা আইন বিরোধী ৷ পরিষ্কার করে লেখা আছে অহিন্দুদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ৷" তিনি কোটি কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত হেনেছেন ৷ সবার কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত,

যদিও বিজেপি নেতাদের এইহেন মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন জিতন রাম মাঝির দল হাম। হামের মুখপাত্র জানিয়েছেন বিজেপি পুরো ঘটনায় যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তা সমাজের জন্য অত্যন্ত বিপদজনক।