পুবের কলম,ওয়েবডেস্ক: কুনো জাতীয় উদ্যানে কোনও চিতা অস্বাভাবিক কারণে মারা যায়নি। যুক্তিসংগত কারণে তাদের মৃত্যু হয়েছে। শীর্ষ আদালতে এমনটাই জানাল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। জানা গেছে, অন্য পরিবেশ থেকে এসে নিজেদের মানাতে না পেরে বেশিরভাগ চিতার মৃত্যু হয়েছে।
অপরিচিত জনসংখ্যার মধ্যে চিতাদের বেঁচে থাকার হার খুব কম। প্রাপ্তবয়স্কদের বেঁচে থাকার হার ৫০ শতাংশ। অন্যদিকে চিতা শাবকের বেঁচে থাকার হার ১০ শতাংশ। চার মাসের ব্যবধানে ৮ চিতার মৃত্যুতে কেন্দ্রকে একটি বিশদ তদন্তের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিন সেই তদন্তের প্রতিবেদন পেশ করল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি।আরও পড়ুন: