পুবের কলম, ওয়েবডেস্ক: হোটেল ও রেস্তোরাঁর খাবারের বিলের সঙ্গে জ্বালানি খরচের নামে আলাদা করে বাড়তি টাকা নেওয়া যাবে না—এমনই স্পষ্ট নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে অভিযোগ বাড়তেই কঠোর অবস্থান নেওয়া হয়েছে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের।
আরও পড়ুন:
কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারের দামের মধ্যেই রান্না ও পরিষেবার সমস্ত খরচ আগে থেকেই ধরা থাকে।
তাই একই খরচ আবার আলাদা করে যোগ করে গ্রাহকের কাছ থেকে অর্থ নেওয়া আইনবিরুদ্ধ। কোথাও এমন ঘটনা ঘটলে গ্রাহকদের জাতীয় ভোক্তা সহায়তা পরিষেবায় অভিযোগ জানাতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হোটেল বা ভোজনালয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের অনুমতিপত্রও বাতিল করা হতে পারে।