পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের বাড়িঘর রক্ষার জন্য ফিলিস্তিনিদের সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা ডকুমেন্টরি ক্যাটাগরিতে অস্কার জিতেছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডরবি থিয়েটার হলে এ পুরস্কার দেওয়া হয়। ফিলিস্তিনের অ্যাক্টিভিস্ট বাসেল আন্দ্রা এবং ইসরাইলি সাংবাদিক ইউভাল আব্রাহাম তাদের ডকুমেন্টরিতে মূলত ‘ফিলিস্তিনি জনগণের জাতিগত নির্মূল’ বন্ধের আহ্বান জানিয়েছেন। আল জাজিরা ও সিএনএন জানিয়েছে, পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা নামের একটি এলাকায় সামরিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উৎখাত করে ইসরাইলি সেনারা। গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িঘর।
আর সে-সময় জীবনের ঝুঁকি নিয়ে এসব দৃশ্য ক্যামেরাবন্দি করেন আদ্রা। ঘটনাচক্রে ইহুদি ইসরাইলি সাংবাদিক আব্রাহামের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার। পরে আব্রাহাম এই ডকুমেন্টরি বানাতে আন্দ্রাকে সহযোগিতা করেন। এই প্রামাণ্যচিত্রটির শ্যুটিং হয়েছে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত। শ্যুটিংয়ের শেষ বছরে ৭ অক্টোবর হামাস ইসরাইল হামলা চালানোর কয়েকদিন আগে এটির নির্মাণ শেষ হয়। প্রামাণ্যচিত্র নির্মাণের ওই চার বছরে পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা নামের একটি এলাকায় সামরিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সেখানকার বাসিন্দাদের উৎখাত করে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়। জীবনের ঝুঁকি নিয়ে সেসব দৃশ্য ক্যামেরাবন্দির কাজ করেছেন আন্দ্রা। ঘটনাচক্রে ইহুদি ইসরাইলি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে আন্দ্রার, যিনি এই প্রামাণ্যচিত্র বানাতে আন্দ্রাকে সহযোগিতা করেছেন। অস্কারের মঞ্চে দাঁড়িয়ে ইসরা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আন্দ্রা। তিনি বলেন, ‘দশকের পর দশক ধরে আমরা কঠোর বাস্তবতার শিকার হচ্ছি। এই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে বিশ্বকে আমরা আহ্বান জানাই।’ গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ বন্ধে এবং ইসরাইলি জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন আন্দ্রা। ‘আমরা ফিলিস্তিন এবং ইসরাইলিরা একসঙ্গে এই সিনেমাটি বানিয়েছি। কারণ আমাদের মিলিত কণ্ঠস্বর আরও শক্তিশালী।’ আন্দ্রা বলেন, ‘প্রায় দুই মাস আগে আমি বাবা হয়েছি। আমার মেয়ে যেন আমার মতো জীবন না কাটায় সেই আশা রাখি। তাকে যেন প্রতিনিয়ত বসতি স্থাপনকারীদের আক্রমণ, সহিংসতা, বাড়ি ভাঙা এবং জোরপূর্বক স্থানচ্যুতি মোকাবিলা করতে না হয়।’আরও খবর
অস্কারের মঞ্চে প্রত্যাখ্যাত জেলেনস্কি
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য