পুবের কলম প্রতিবেদক: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। কোচবিহার ও মালদহের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। পাশাপাশি বাংলাদেশেও ভূমিকম্প হয়েছে। সোমবার সন্ধ্যায় আচমকাই কেঁপে ওঠে উত্তরবঙ্গ সহ মালদহ ও কোচবিহারের একাধিক জেলা।
স্বল্পমাত্রায় কম্পন অনুভূত হয়েছে।আরও পড়ুন:
ভূমিকম্পের উৎপত্তিস্থল মেঘালয়ের রেসুবেলপাড়ার আশপাশে। সন্ধ্যা ৬.১৬ মিনিট নাগাদ কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলখুচি সব জায়গাতেই কম্পন অনুভূত হয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে।
আরও পড়ুন:
এছাড়াও অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা, বাংলাদেশ, ভুটানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকার আগারগাঁও থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে ভারতের অসম ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। কম্পন অনুভূত হয়েছে অসমেও।
কোনও জায়গা থেকেই হতা-হতের খবর পাওয়া যায়নি। কয়েকটি জায়গায় কম্পনের মাত্রা ছিল ৫.৩।আরও পড়ুন:
উল্লেখ্য, রবিবার রাতেও দেশের একাধিক স্থানে ভূমিকম্প হয়। রাত ১১টা ২৬ মিনিটে হরিয়ানায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক থেকে ৭ কিলোমিটার দূরে।