রফিকুল হাসান, শাসন: উত্তর চব্বিশ পরগনার শাসন এলাকা একসময় খবরের শিরোনামে থাকত। বাম আমলে এই এলাকায় গুলি বোমার লড়াই ছিল নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা নামার আগেই এলাকা ছারত বাইরের মানুষজন। এই এলাকায় শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে শাসন থানা প্রতিষ্ঠা করেন।
এখন শান্ত শাসন এলাকা।আরও পড়ুন:
ইতিমধ্যে শাসনের খড়িবাড়ি এলাকায় গড়ে উঠেছে ধাবা। আর বিকাল হলেই রাজারহাট নিউটাউন, সল্টলেক, এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসাত থেকে বহু মানুষজন আসছেন ভেড়ির মনোরম পরিবেশ উপভোগ করতে। একটু মুক্ত বায়ুর শ্বাস নিতে।
সঙ্গে থাকছে চায়ে চুমুক, ফার্স্ট ফুডের নানা পদ। আর ভুরিভোজের জন্য নতুন সংযোজন পার্কসাইড ক্যাফে রেস্টুরেন্ট এর পথচলা।আরও পড়ুন:

শুক্রবার ফিতে কেটে এই রেষ্টুরেন্টের উদ্বোধন করেন এই রেষ্টুরেন্টের কর্ণধার সমাজসেবী আমিরুল ইসলামের পিতা জনাব নূরুল হক সাহেব। সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবলু কর্মকার, আইনজীবি শিবানী চক্রবর্তী, খড়িবাড়ি পুলিশ ক্যাম্পের আধিকারিক হরিবলা মণ্ডল, শিক্ষক আনসারুল হক, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ সম্পাদক নাজমুল আরেফিন, মাহমুদুল হাসান, শিক্ষ্ক হাসানুজ্জামান প্রমুখ।