পুবের কলম,ওয়েবডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। চতুর্থ বারের মতো ক্ষমতায় বসতে উঠে পড়ে লেগেছে মোদি সরকার। বিরোধী দমনে ইডি-সিবিআই’কে হাতিয়ার বানাচ্ছে তিনি। অন্যদিকে আসন সমঝোতা নিয়ে ক্রমেই দুর্বল হচ্ছে ইন্ডিয়া জোট। এরই মাঝে বাজপেয়ীর জন্মবার্ষিকী সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পুরানো স্মৃতি রোমন্থন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
এদিন সাংবাদিকদের প্রশ্নোত্তরে নীতীশ কুমার জানান, প্রয়াত বাজপেয়ীজি আমাকে খুব স্নেহ করতেন। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। রাজনৈতিক জীবনে আমার ‘গুরু’ সমান ছিলেন। আমার মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে ওনার অবদান সবথেকে বেশি। কোনও ধর্ম ওনার কাছে ছোট নয়। সকলকে সঙ্গে নিয়ে থাকতে ভালবাসতেন তিনি।
আরও পড়ুন:
ইন্ডিয়া’র প্রতি ‘নারাজ’ থাকা প্রসঙ্গে নীতীশকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ইন্ডিয়া জোটে সব ঠিক আছে। আমি পদলোভী নয়। বিজেপি’কে হারানোই আমাদের প্রধান লক্ষ্য। সবাই একসঙ্গে কাজ করছি। আসন সমঝতা নিয়ে মতানৈক্য রয়েছে। তবে সেটা বড় কোনও ব্যাপার নয়।
আরও পড়ুন:
ইন্ডিয়া জোটকে এক সুতোয় বেঁধে এনডিএ-এর দিকে পা বাড়াচ্ছেন নীতীশ? এই নিয়ে জোর জল্পনা জাতীয় রাজনীতিতে। নীতীশ কুমার যদি এনডিএ জোটে ফিরতে চান, তবে তাঁকে স্বাগত জানানো হবে বলে আগুনে ঘি ঢালার মতো কাজ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা পার্টির প্রধান পশুপতি কুমার পরস। যদিও সেই জল্পনা’কে ফালতু বলে উড়িয়ে দেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর পৌরহিত্যেই পটনাতে জোটের সূত্রপাত হয়।
আরও পড়ুন:
বিরোধীদের একজোট করতে আমি অনেক পরিশ্রম করেছি। এটা আমাদের অনেক বড় সাফল্য। আমার লক্ষ্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সকে মজবুত করা।
আরও পড়ুন:
লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য অন্তত ৫০ শতাংশ আসন নিশ্চিত করা। পাশাপাশি জানুয়ারির ১৫ তারিখ থেকে দেশজুড়ে ময়দানে নামেছে বিজেপির যুব মোর্চা। গোটা দেশে তারা ৫ হাজার কনফারেন্স করবে বলে জানা যাচ্ছে। ওইসব মিটিংয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, অমিত শাহ, রাজনাথ সিং ও নাড্ডার মতো নেতারা।
আরও পড়ুন:
রাজনৈতিক মহলের খবর, ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার পর ‘নারাজ’ রয়েছেন নীতীশ। এমনটা জানার পর সঙ্গে সঙ্গে তাঁকে ফোন করেন রাহুল গান্ধি। তাদের মধ্যে কী কথা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে যে জন্য জোটের বৈঠক ডাকা সেই আসন সমঝোতা নিয়ে কোনও ঐক্যমতে পৌঁছতে পারেনি বিরোধীরা।
বরং বলা ভালো তাদের মধ্যে এনিয়ে ভিন্ন মতও রয়েছে। এমাসের ৩১ ডিসেম্বর এনিয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।আরও পড়ুন:
অন্যদিকে ইন্ডিয়া নাকি এনডিএ...২০২৪ কোথায় দেখা যাবে নীতীশ’কে? তা নিয়ে ১২ হাজার ২৬৮ জনকে নিয়ে একটি সার্ভে করা হয়। এর মধ্যে বেশিরভাগ মানুষ অর্থাৎ ৫৫.৪৬ শাতাংশ মানুষ মনে করেন নীতীশ কুমার ফের এনডিএ-তে ফিরে যাবেন। অন্যদিকে ৩৩.২৩ শতাংশ মানুষ মনে করেন নীতীশ জোটের সঙ্গী হয়েই ২৪ ময়দানে দাঁড়াবেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২৪ ফাইনাল ম্যাচ। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল। আর ভোটের ফল বের হতেই একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে। ভারতকে জুড়তে পারেনি কংগ্রেস-ইন্ডিয়া। এর মধ্যে ইন্ডিয়া জোটের গোষ্ঠী কোন্দল ২০২৪ ভোটে কতটা প্রভাব ফেলবে তা দেখার বিষয়।