পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত গাজা নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, গাজায় দখলদারিত্ব করা ইসরায়েলের জন্য একটি ‘বড় ভুল’ হবে। কিন্তু গত সপ্তাহের সন্ত্রাসী হামলার পর ইসরায়েলকে কিছু পদক্ষেপ নিতে হবে এবং হামাসের পিছু নিতে হবে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
গাজায় ‘সম্পূর্ণ অবরোধ’-এর বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে ইসরায়েল যুদ্ধের নিয়মের মধ্যে থেকে কাজ করবে এবং গাজায় নিরপরাধদের জন্য ওষুধ, খাবার এবং জলের সরবরাহ থাকা উচিত।
আরও পড়ুন:
এই মুহূর্তে তিনি গাজায় ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করবেন কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমি মনে করি এটি একটি বড় ভুল হবে। দেখুন, গাজায় যা ঘটেছে আমার দৃষ্টিতে তা হলো হামাসের চরম ভুল। যা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না।
এবং আমি মনে করি... ইসরায়েলের জন্য গাজা দখল করাটা ভুল হবে।আরও পড়ুন:
প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, তিনি গাজায় একটি মানবিক করিডোর চালু করাকে সমর্থন করেন। যা মানুষকে অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে বের হওয়ার সুযোগ দেবে, পাশাপাশি গাজায় খাদ্য ও জল সরবরাহ মানবিক সহায়তা বিতরণের সুযোগ মিলবে।
আরও পড়ুন:
যদিও বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে এবং একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ থাকা দরকার। একটি ফিলিস্তিন রাষ্ট্র হওয়া দরকার।
আরও পড়ুন: