উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ রাজ্যে। এবার প্রাণ গেল দক্ষিন ২৪ পরগনার জয়নগর বিধানসভার গড়দেওয়ানি পঞ্চায়েতের ঠাকুরের চকের বাসিন্দা এক বৃদ্ধর। শোনা যাচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না তাঁর ও ছেলেদের। সেই কারণে দেশছাড়া হওয়ার আতঙ্ক জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বকুলতলা থানার পুলিশ।
কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জানা গিয়েছে, দক্ষিন ২৪ পরগনা জেলার বকুলতলা থানার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের ঠাকুরের চকের বাসিন্দা আবুতালেব সরদার।তাঁর বয়স ৬৪ বছর। স্থানীয় সূত্রে খবর, ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল না আবুতালেব সরদার ও তার ছেলেদের। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধ। আশঙ্কা করছিলেন, হয়তো এতবছরের ভিটেমাটি ছাড়তে হবে। অবসাদে ভুগতে শুরু করেছিলেন তাঁরা। এরই মাঝে বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন আবু তালেব সরদার। বৃহস্পতিবার বাড়িতেই মৃত্যু হয় তাঁর।মৃতের ছেলে অলিউল্লা সরদারের দাবি, এসআইআর আতঙ্কেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার বাবার। প্রসঙ্গত, বাংলায় এসআইআর ঘোষণার পর থেকেই জনমানসে ছড়িয়েছে আতঙ্ক। আমজনতার মনে হাজার প্রশ্ন-ভয়। যার পরিণতি হচ্ছে মর্মান্তিক। দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।আর এই মৃত্যুর পরে তাই মৃতের পরিবারের সদস্যরা এস আই আর আতঙ্কে ভীত শংকিত।২০০২-এর তালিকায় নাম নেই, এসআইআর আতঙ্কে জয়নগরে মৃত্যু বৃদ্ধের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৫, ১৩:১৮
আরও খবর
জয়নগরে ভলিবল টুর্নামেন্ট
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক, উদ্বিগ্ন পরিবার
উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী জয়নগরের সৌম্যদীপ দও প্রফেসর হতে চায়
পথ দুর্ঘটনা জয়নগরে, তবে হতাহতের খবর নেই
দেওয়াল লিখনের মধ্যে দিয়ে জয়নগরে ভোটের প্রচার শুরু তৃণমূলের
দেওয়াল লিখনের মধ্যে দিয়ে জয়নগরে ভোটের প্রচার শুরু তৃণমূলের
জয়নগরে জলসা অনুষ্ঠানে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪ সহ আহত ১০, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
জয়নগরে জলসা অনুষ্ঠানে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪ সহ আহত ১০, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
জয়নগরের গ্রামীণ হাসপাতালে হঠাৎ আগুন, হতাহতের কোনও খবর নেই
জয়নগরের গ্রামীণ হাসপাতালে হঠাৎ আগুন, হতাহতের কোনও খবর নেই
জয়নগরে পঞ্চায়েত ভোটের আগে অস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী
জয়নগরে পঞ্চায়েত ভোটের আগে অস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী
জয়নগরে ট্রাকের সঙ্গে বাইক সংঘর্ষে মৃত মহিলা, আহত ১
জয়নগরে ট্রাকের সঙ্গে বাইক সংঘর্ষে মৃত মহিলা, আহত ১
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ