পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে ঘনঘন বাংলায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই লোকসভা ভোটে বাংলাতে বিশেষ নজর দিয়েছে গেরুয়া শিবির। এদিকে আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আবার আজঈ উত্তর ও দক্ষিণ মালদায় সভা করবেন প্রধানমন্ত্রী।
তার আগে ট্যুইট করে তিনি দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। মোদি বাংলায় লেখা ওই ট্যুইটে তিনি সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তরুণ ও মহিলা ভোটারদের আরও বেশি করে ভোটদানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।আজ যে সব আসনে ভোট হচ্ছে, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় , সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই।
ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে । আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল…— Narendra Modi (@narendramodi) April 26, 2024
আরও পড়ুন:
ওই টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "আজ যে সব আসনে ভোট হচ্ছে, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর!"