পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রত্যাশিত মতোই ফলাফল। সি ভোটের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পঞ্জাবে এগিয়ে থাকার কথা ছিল আপের। সেইমতো রেজাল্ট করল আম আদমি পার্টি। পঞ্জাবের নির্বাচনে অভূতপূর্ব ফলাফল আপের।
অরবিন্দ কেজরিওয়ালের দল এবার জাতীয় স্তরে আত্মপ্রকাশ করে বিজেপির বড় বিরোধী হতে সক্ষম হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তারই সঙ্গে কংগ্রেসমুক্ত ভারতের যে দাবি রয়েছে, সেই সম্ভাবনাকেই এগিয়ে দিল পঞ্জাবের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ফলাফল। পঞ্জাবে ক্ষমতা দখলের পথে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ১১৭ আসনের পঞ্জাবে আম আদমি পার্টি এই মুহূর্তে ৮৮ টি আসনে এগিয়ে রয়েছে। পঞ্জাবে বিপুল জয়ের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ দিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। টুইটে পঞ্জাববাসীকে শুভেচ্ছাবার্তা দেন তিনি।इस इंक़लाब के लिए पंजाब के लोगों को बहुत-बहुत बधाई। pic.twitter.com/BIJqv8OnGa
— Arvind Kejriwal (@ArvindKejriwal)