ওবাইদুল্লা লস্কর, কুলপি : মোটর বাইক চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে  যাওয়ার পথে স্করপিওর গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পরীক্ষার্থী। ঘটনাটি ঘটে কুলপি থানার রামকৃষ্ণপুর মোড় ১১৭ নম্বর জাতীয় সড়কে।  রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রীকে ভর্তি করা হয় কুলপি গ্রামীণ হাসপাতালে।

বাইকে চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় রক্তাক্ত ছাত্রী

জানাযায়,আহত পরীক্ষার্থীর  নার্গিস সর্দার নেতড়া হাই মাদ্রাসার ছাত্রী।

বুধবার নিজের বাড়ি কুলপি থানা এলাকার নাকনন গ্রাম থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে  নব সংগ্রামপুর পরীক্ষা কেন্দ্রের  উদ্দেশ্য বাইকে চেপে যাচ্ছিলেন।সেই সময় রামকৃষ্ণপুর মোড়ের কাছে একটি স্করপিও গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রী সহ বাকিদের উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কুলপি হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীসহ আহত দুজন।হাসপাতাল থেকেই যাতে আহত ছাত্রী পরীক্ষা দিতে পারে সে বিষয়ে চেষ্টা চালাচ্ছে প্রশাসন