পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রস্তুতি ছিল কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন বায়ুসেনা অফিসার ভিকি পাহাড়। পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় বায়ু সেনার কনভয় লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এই ঘটনায় বায়ু সেনার ছয় আধিকারিক আহত হন। তাদের মধ্যেই একজন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার নোনিয়া-করবল গ্রামের বাসিন্দা ছিলেন পাহাড়ে। মৃত বায়ু সেনার আধিকারিকের বাড়িতে আছেন বাড়িতে স্ত্রী, পাঁচ বছরের পুত্র, মা এবং তিন বোন রয়েছেন।আরও পড়ুন:
সেখানকার স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বোনের বিয়ে উপলক্ষে গত মাসেই বাড়িতে এসেছিলেন পাহাড়ে। সেই অনুষ্ঠান মিটিয়ে গত ১৮ এপ্রিল আবার কাজে ফেরেন। পুত্রেরই জন্মদিন আগামী ৭ মে।
তার জন্মদিন উপলক্ষে বাড়িতে আসবে বলে স্ত্রীকে জানিয়েছিলেন। কিন্তু শনিবারই তাঁদের কনভয়ে জঙ্গি হামলা হয়। আর সেই হামলায় মৃত্যু হয় পাহাড়ের। উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ বায়ু সেনার একটি কনভয় জরানওয়ালি থেকে স্টেশনে যাওয়ার পথে তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। একে অ্যাসাল্ট রাইফেল নিয়ে হামলা চালানো হয় বলে দাবি। বায়ু সেনার কনভয়ের উপর এই হামলার নিন্দা জানিয়েছেন সব রাজনৈতিক দলগুলি।আরও খবর
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিন: অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সপ্তম বর্ষপূর্তিতে কাশ্মীরে প্রতিবাদ
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলায় জাকারবার্গকে ক্ষমা চাইতে আল্টিমেটাম, অন্যথায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সংসদীয় কমিটির
প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলায় জাকারবার্গকে ক্ষমা চাইতে আল্টিমেটাম, অন্যথায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সংসদীয় কমিটির
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
১৫ বছরের কিশোরীকে ৩ লাখ টাকায় বিক্রি: ইন্দোরে বাবা-মা সহ গ্রেফতার ৪
১৫ বছরের কিশোরীকে ৩ লাখ টাকায় বিক্রি: ইন্দোরে বাবা-মা সহ গ্রেফতার ৪
এল নিনো নিয়ে বড়সড় সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের, ভারতের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
এল নিনো নিয়ে বড়সড় সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের, ভারতের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী