পুবের কলম,ওয়েবডেস্ক: পুরুষ অভিভাবকদের বাদ দিয়ে হজ ওমরাহ পালনের সুবিধা করে দেওয়া হয়েছিল ইতিপূর্বে তবে তার জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছিল। এখন সেইসব শর্তও শিথিল করার চেষ্টা চলছে। কয়দিন আগে জেদ্দায় হজ নিয়ে সম্মেলন হয়ে গেল। উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
সেই সম্মেলনের সময় সউদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রকের দায়িত্বশীল মন্ত্রী ডা. তাওফিক বিন ফাওজান আল রাবীয়া জানিয়ে দিয়েছেন হজ ও ওমরাহ পালনে মহিলাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করা হচ্ছে।আরও পড়ুন:
তারা একাকী হজ ও ওমরাহ পালন করতে সক্ষম হবেন। অবশ্য ইতিপূর্বে সউদি আলেমদের পরামর্শ নিয়ে পুরুষ অভিভাবক শর্ত তুলে দেওয়া হয়। যুক্তি দেখানো হয় মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার যাবতীয় ব্যবস্থা করেছে সউদি সরকার।
মহিলারা কর্মক্ষেত্রে একাকী কাজ করছেন কোনও অভিযোগ ওঠেনি। তাই একাকী মহিলারা যারা একাকীত্বের জন্য হজে আসার সুযোগ পাচ্ছেন না তাদের উপকার হবে যদি একাকী হজ ওমরাহ-র ব্যবস্থা করা যায়।আরও পড়ুন:
হজে ভারতের কোটা ১ লক্ষ ৭৫ হাজার নির্দিষ্ট হলেও কিন্তু ওমরাহ পালনে ভারত তৃতীয় স্থানে। বিগত সীজনে ভারত থেকে ১৮ লক্ষ মানুষ ওমরাহ করেছেন। সেই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে সউদি আরবের পক্ষ থেকে। উল্লেখ্য, সউদি আরব শুধু তেল বিক্রির উপর নির্ভর না করে অন্যান্য উপায়ে আয় বাড়ানোর চিন্তা করছে।