পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার বসিরহাট ১ নম্বর ব্লকের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে বসিরহাট রবীন্দ্র ভবনে কর্মী সভায় এসে বিস্ফোরক মন্তব্য করলেন দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন "আসন্ন পঞ্চায়েত ভোটে ৭৩ হাজার সিটে প্রার্থী দিতে পারবে একমাত্র তৃণমূল কংগ্রেস। বাকি দলগুলি প্রার্থী খুঁজে পাবে না। বিরোধীরা হয়তো কুড়ি শতাংশ প্রার্থী দিতে পারবে।" তিনি আরও বলেন, "দুর্নীতি যদি পশ্চিমবঙ্গে ১০০ কোটি টাকার হয়ে থাকে তাহলে কেন্দ্রের দুর্নীতি ১০ লক্ষ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। আদানি, আম্বানিরা ব্যাঙ্ক লুঠ করেছে।
আদানি এবং মোদিরা ভাই ভাই। আমাদের দলে যারা দুর্নীতিতে জড়িয়ে গেছে তাদের শাস্তি হোক এটাই আমরা চাই। বিজেপি, কংগ্রেস ও আইএসএফ এরা বিষধর, এরা সংগঠিত হয়ে লড়াই করার চেষ্টা করছে। আর পুরো টাকাটা দিচ্ছে কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি। তাই স্বচ্ছতা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্যোগী হয়েছেন পঞ্চায়েত ভোটে টিকিটের ব্যাপারে। তিনি আরো বলেন, সমস্ত কর্মীসহ আমরা দিদির সৈনিক। আর লড়াইটা বাংলার অধিকার রক্ষার জন্য কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই, কেন্দ্রের বকেয়া টাকা আদায়ের লড়াই, মা-বোনেদের সম্মান রক্ষার লড়াই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি তথা অধ্যাপক ওয়ায়েজুল হক। তিনি বলেন, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে আছে। কেউ তা বিচ্ছিন্ন করতে পারবেনা। মানুষের জন্য সততার পথে কোন দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে কাজ করে যাবে আমাদের সংগঠন।এই অঙ্গীকারে আবদ্ধ আমাদের কর্মীরা। রবিবার বিকেলে বসিরহাট রবীন্দ্রভবনে সংগঠনের কর্মী সম্মেলনে এসে এমনই জোরালো বক্তব্য তুলে ধরেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক। তিনি বলেন , সারা রাজ্যে সংগঠনের বিস্তার দেখে কেউ কেউ আজকের এই সম্মেলনকে বানচাল করে দেওয়ার চেষ্টা করেছিল। তাদের সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে শয়ে শয়ে কর্মী আজ রবীন্দ্রভবনে এসে জমায়েত হয়েছে। রবীন্দ্র ভবন এর কানায় কানায় ভর্তি কর্মীদের উপস্থিতি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, রাজ্যের মানুষের জন্য ৬৪টির বেশি প্রকল্প নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, এর আগে কোন মুখ্যমন্ত্রী এমন জনকল্যাণ মুখী প্রকল্পের কাজ করতে পারেনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর সাধারণ সম্পাদক এহতেশামুল হক, বঙ্গীয় বুদ্ধিজীবী সংখ্যালঘু মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি আরিফুল ইসলাম শান্ত, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি আব্দুল মোমিন মণ্ডল, বসিরহাট ১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল হক, বসিরহাট বসিরহাট ১ ব্লক সভাপতি হাবিবুল্লা সিদ্দিকী প্রমুখ। উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডা. সপ্তর্ষি ব্যানার্জি, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র ও বসিরহাট ১ নম্বর ব্লক সভাপতি নজরুল হক, সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ।
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ মার্চ ২০২৩, ০৬:৩৮
আরও খবর
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা