পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশার মুখ্যমন্ত্রীকে শারীরিক অসুস্থতা নিয়ে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গ টেনে পাল্টা নবীন পট্টনায়েক বললেন, যদি প্রধানমন্ত্রী তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতেন তাহলে তিনি তাঁকে ফোন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে নির্বাচনী সভা থেকে তাঁকে উপহাস করলেন। একইসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।
আরও পড়ুন:
এদিকে তাঁর দল বিজেডি লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটোই ভালো ফল করবে বলে আশা প্রকাশ করলেন নবীন পট্টনায়েক।
তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "আমি ওড়িশাবাসীর জন্য যা করেছেন তাতে অন্য কেউ এখানে এসে বিজেডিকে সরাতে পারবে না। বিজেপি গোটা দেশে এগিয়ে থাকলেও ওড়িশায় কায়দা করতে পারবে না।"আরও পড়ুন:
তাঁর আরও সংযোজন, "২০১৯ লোকসভা নির্বাচন যদি দেখা যায় তবে সেখানে অন্য দলের সঙ্গে তাঁর দল যে কতটা এগিয়ে তা বোঝা যাবে। এবারেও তার ওপরেই ভরসা দেখাবে সকলে।" কংগ্রেস এবং বিজেপি ওড়িশাকে নিয়ে যতই রাজনীতি করুক না কেন তাতে লাভ কিছুই হবে না বলে সাফ জানালেন নবীন পট্টনায়েক।